মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে অতিবৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার ১ আগস্ট বিকেল ৪ টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের এসবি বাজার, বহরবুনিয়া,ছাপড়াখালী,সুর্যমূখী এবং বারইখালী ইউনিয়নের উওর সুতালড়ী গ্রামের পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুদ্দিন উপস্হিত থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্কাউট কমিশনার মোঃ আবু সালেহ। এছাড়াও স্কাউট নেতা মশিউর রহমান মাসুম, হরিচাঁদ কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১