বুধবার , ১২ জুলাই ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১২, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ
ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ইবি প্রতিনিধি:

সরকার পতনের এক দফা আন্দোলনের নামে দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার (১২ জুলাই) বেলা ১২ টায় মিছিলটি সংগটনটির দলীয় ট্রেন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের তত্ত্বাবধায়নে সহ-সভাপতি আল-মামুন, আরিফুল ইসলাম খান, মামুনুর রশীদ ও রকিবুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও হোসাইন মজুমদার সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ছাত্র সমাজ তার পাশে আছে।কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে, ছাত্র সমাজকে নিয়েই ইবি শাখা ছাত্রলীগ তাদের প্রতিহত করবে।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বাংলাদেশ যখন দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, তখনই কিছু চক্র দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। ইবি ছাত্রলীগ সবসময় তাদের প্রতিহত করতে কাজ করে যাবে। প্রয়োজনে আমরা রাজপথে নামবো।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ সমুন্নত রাখতে শাখা ছাত্রলীগ সব সময় কাজ করে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুন্দরগঞ্জে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মনে হচ্ছে, রোহিত-রাহুলরা ভয় পাচ্ছেন -শোয়েব আখতার

মনে হচ্ছে, রোহিত-রাহুলরা ভয় পাচ্ছেন -শোয়েব আখতার

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

ডিপ্লোমা প্রকৌশলীদের মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ডিপ্লোমা প্রকৌশলীদের মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

মান্দার প্রসাদপুরে যমুনা ব্যাংকের ৭৭ তম উপশাখার উদ্বোধন

মান্দার প্রসাদপুরে যমুনা ব্যাংকের ৭৭ তম উপশাখার উদ্বোধন

গুলশানে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

গুলশানে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

তদন্ত কমিটির ডাকে সোমবার ক্যাম্পাসে আসবেন অভিযুক্ত দুই ছাত্রী

তদন্ত কমিটির ডাকে সোমবার ক্যাম্পাসে আসবেন অভিযুক্ত দুই ছাত্রী

খুলনা”র বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধা সুধীজন মিলনমেলা অনুষ্ঠিত

খুলনা”র বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধা সুধীজন মিলনমেলা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতে চিনি কেজিতে ৮ টাকা বেশি রাখায় জরিমানা

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতে চিনি কেজিতে ৮ টাকা বেশি রাখায় জরিমানা

টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান