রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ
ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২৩ এর অংশ হিসেবে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটি আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।

তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন অনুষদীয় ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ গ্রহন করেন।

এপিএ ফোকাল পয়েন্ট (তথ্য অধিকার) কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (জনসংযোগ) সাহেদ হাসানের পরিচালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ডাইরেক্টর (ইন-চার্জ) ও অথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির সদস্য ড. আমানুর আমান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন কমিউনিকেশন এ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের খন্ডকালীন শিক্ষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধনকালে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘জ্ঞান, প্রযুক্তি ও তথ্যের মিশনই শক্তি। এই তিনটির মধ্যে তথ্য বেশি গুরুত্বপূর্ণ। আর যখন এই তিনটি জিনিসের সংমিশ্রণ থাকে তখনই আমরা শক্তিমান থাকি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
সেন্সরে আটকে গেল শাহরুখ–দীপিকার ‘পাঠান’

সেন্সরে আটকে গেল শাহরুখ–দীপিকার ‘পাঠান’

অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালাল দশম শ্রেণির ছাত্র

অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালাল দশম শ্রেণির ছাত্র

দাকোপের কৈলাশগঞ্জে মটরসাইকেল এর প্রার্থী শেখ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাকোপের কৈলাশগঞ্জে মটরসাইকেল এর প্রার্থী শেখ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

খুলনার দাকোপ উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপ উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ইমরান খান গুলিবিদ্ধ

ইমরান খান গুলিবিদ্ধ

ইবিতে ছাত্রী নির্যাতন: বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা

ইবিতে ছাত্রী নির্যাতন: বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা

ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

গুলশানে ৩১ ডিসেম্বর রাতে রাস্তাঘাট নিয়ন্ত্রণে যেসব ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

গুলশানে ৩১ ডিসেম্বর রাতে রাস্তাঘাট নিয়ন্ত্রণে যেসব ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ