সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবির সাদ্দাম হোসেন হলের খাবারে মিললো পোকা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৭, ২০২২ ১০:১২ অপরাহ্ণ
ইবির সাদ্দাম হোসেন হলের খাবারে মিললো পোকা

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে এক শিক্ষার্থীর দুপুরের খাবারে মিলেছে পোকা। সোমবার (৭ নভেম্বর) দুপুরে হলের ডাইনিংয়ে খেতে গিয়ে তরকারিতে পোকা পেয়েছেন তিনি। এসময় তিনি খাবার রেখে বমি করতে করতে ডাইনিং থেকে বেরিয়ে যান। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।

জানা যায়, আবাসিক হলগুলোর খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও বিষয়টির কোনো সুরাহা মেলেনি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে বারবার আলোচনায় বসলেও শুধু আশ্বাসেই ক্ষ্যান্ত থাকতে হয়েছে শিক্ষার্থীদের।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মুনতাকিম রহমান বলেন, ‘হলের খাবারের দাম বাড়ানো হলেও মান প্রতিনিয়তই নিকৃষ্টতর হয়ে যাচ্ছে। হলের খাবারে পুষ্টিতো নেই, উল্টো এগুলো খেয়ে নানাবিধ শারীরিক দুর্বলতাসহ নানা অসুস্থতা দেখা দেয়। তারপরেও আর্থিক সমস্যার কারণে আমাদেরকে এসব খাবার খেয়েই দিন পার করতে হয়।’

dbnews71

খাবারে পোকা পাওয়ার বিষয়ে জানতে চাইলে লালন শাহ হলের ডাইনিং ম্যানেজার শাবু চৌধুরী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ভালোভাবে খাবার দেওয়ার চেষ্টা করি। তবে অনেক সময় অসাবধানতাবশত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।’

খাবারের মান কেন বৃদ্ধি পাচ্ছে না? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি শিক্ষার্থীর জন্য মাসে ১০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। যা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তুলনায় অনেক কম। কর্তৃপক্ষ ভর্তুকি না বাড়ালে আমরাও সেভাবে কিছু করতে পারছি না।’ এদিকে ডাইনিং ম্যানেজাররা বাজার থেকে খারাপ সবজি স্বল্প মূল্যে ক্রয় করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, ‘আমরা স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনের জন্য ডাইনিং ম্যানেজারদেরকে বারবার নোটিশ করেছি। এ বিষয়ে তাদের আগেও অনেকবার সতর্ক করা হয়েছে।’

এদিকে, হলের খাবারে প্রায়শই বিভিন্ন পোকা-মাকড় পাওয়ার অভিযোগ রয়েছে। প্রতিনিয়তই তরকারিতে পোকা, ভাতের মধ্যে পোকা, আধাকাচা সবজি, খাবারে মাছি, মাছে আঁশটে গন্ধ নিত্য নৈমিত্তিক ব্যাপার। গত মে মাসে শহীদ জিয়াউর রহমান হলের খাবারে এক শিক্ষার্থী তেলাপোকা পেয়েছেন। একইমাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এক ছাত্র খাবারে পোকা পেয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে, গত ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের ডাইনিংয়ে রাতের খাবারের পোকা পাওয়ার অভিযোগ উঠে। এতে রাত সাড়ে আটটার দিকে হলের ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত

খুলনার দাকোপের বাজুয়া আর্য্যহরিসভায় মিহিরর মন্ডল ও মন্দাকান্তা দাসের রোগমুক্তি কামনায় প্রার্থনা

খুলনার দাকোপের বাজুয়া আর্য্যহরিসভায় মিহিরর মন্ডল ও মন্দাকান্তা দাসের রোগমুক্তি কামনায় প্রার্থনা

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বর-কনেসহ আহত ১২

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বর-কনেসহ আহত ১২

ইউপি এবং এলজিইডির যোগসাজশে এলজিএসপি টাকা অনিয়মের অভিযোগ

ইউপি এবং এলজিইডির যোগসাজশে এলজিএসপি টাকা অনিয়মের অভিযোগ

ইবিতে ‘গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে ‘গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঈদুল ফিতর ও রমজানে ইবিতে ৩৮ দিনের ছুটি

ঈদুল ফিতর ও রমজানে ইবিতে ৩৮ দিনের ছুটি

ফের ব্যর্থ তামিম-মুমিনুল, একাই লড়ছেন ইরফান শুক্কুর

ফের ব্যর্থ তামিম-মুমিনুল, একাই লড়ছেন ইরফান শুক্কুর

খুলনা জেলা পর্যায়ে শীর্ষ স্হান দাকোপের স্কুল শিক্ষার্থীদের

খুলনা জেলা পর্যায়ে শীর্ষ স্হান দাকোপের স্কুল শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় ছুটির আগেই হল বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় ছুটির আগেই হল বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় নারী ভলিবল শুরু

আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় নারী ভলিবল শুরু