রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আয়োজনে বসন্ত বরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আয়োজনে বসন্ত বরণ

ইবি প্রতিনিধি:

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বাংলা বিভাগের উদ্যোগে ক্যাম্পাসের বাংলা মঞ্চে আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে দশটার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে গিয়ে শেষ হয়।

সকাল ১১টায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, পশ্চিমবঙ্গের হাওড়া বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামিম আহমদ ও পশ্চিমবঙ্গ ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের মিউজিক অ্যান্ড পারফরমিং আর্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. বর্ণালি মৈত্র। অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক ড. ফৌজিয়া খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ। পরে আলোচনা সভা শেষে নাটক পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আমাদের বাঙালিত্ব, বাঙালি কৃষ্টি-কালচার আন্তজার্তিক পরিমন্ডলে ছড়িয়ে দেয়ার জন্য যতগুলো উৎসব আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। ২০০৭ সাল হতে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বাংলা বিভাগ এ উৎসবের আয়োজন করে থাকে। বাংলা বিভাগের এ আয়োজন অব্যাহত থাকবে এ প্রত্যাশা করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
শ্যামনগরে ৫ টি ইউনিয়ন পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে ৫ টি ইউনিয়ন পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত

সৌদি আরবকে হারিয়েও ভিন্ন এক নিয়মে বিদায় মেক্সিকোর

সৌদি আরবকে হারিয়েও ভিন্ন এক নিয়মে বিদায় মেক্সিকোর

চট্টগ্রামরে একটি পূজা মণ্ডপে ‘ইসলামকি গান’ পরিবেশনা!

চট্টগ্রামরে একটি পূজা মণ্ডপে ‘ইসলামকি গান’ পরিবেশনা!

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

ইবি ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন

ইবি ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন

একই সাথে পরিবারের সবার প্রাণে বাঁচা হলো না

একই সাথে পরিবারের সবার প্রাণে বাঁচা হলো না

লক্ষীপুরে সাংবাদিক আসমার মৃত্যু মেনে নেয়ার মত নয়

লক্ষীপুরে সাংবাদিক আসমার মৃত্যু মেনে নেয়ার মত নয়

ইবিতে প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

ইবিতে প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

মঙ্গলবার থেকে করোনা টিকার চতুর্থ ডোজ শুরু

মঙ্গলবার থেকে করোনা টিকার চতুর্থ ডোজ শুরু