শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কিউএস টেকসই ৭০০ বিশ্ববিদ্যালয়ের তালিকার শেষ দিকে ঢাবি-বুয়েট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৮, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
কিউএস টেকসই ৭০০ বিশ্ববিদ্যালয়ের তালিকার শেষ দিকে ঢাবি-বুয়েট

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই ৭০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৫১-৬০০ ও বুয়েটের অবস্থান ৬০১ থেকে ওপরে। এ ছাড়া বাংলাদেশের আর কোনো সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পায়নি।

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস গত বুধবার তাদের ওয়েবসাইটে এ টেকসই বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করেছে। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৩’ শীর্ষক এ র‍্যাঙ্কিংয়ে সেরা ৬০১-এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৩ তালিকার সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো ক্রমানুসারে—ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (ইউসিবি); ইউনিভার্সিটি অব টরন্টো; ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া; ইউনিভার্সিটি অব এডিনবরা; ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস; ইউনিভার্সিটি অব সিডনি; ইউনিভার্সিটি অব টোকিও; ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া; ইয়েল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অকল্যান্ড।

টানা পঞ্চমবার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০তম অবস্থানে আছে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট। চলতি বছর জুনে প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে এই দুই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১ থেকে ১০০০তম। এর অর্থ হচ্ছে তারা র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০০-এর শেষ ২০০-তে অবস্থান করছে। এ র‍্যাঙ্কিংয়ে ১০০১ থেকে ১২০০তম স্থান অর্জন করেছে বেসরকারি ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’–এর সঙ্গে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করলেও ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। এর পর থেকে এককভাবেই র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে তারা। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাঙ্কিংগুলোর একটি মনে করা হয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে এখন আটটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়। প্রতিটি সূচকে ১০০ করে স্কোর থাকে। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়।

কিউএস র‍্যাঙ্কিংয়ের সূচকগুলো হলো একাডেমিক খ্যাতি (একাডেমিক রেপুটেশন), চাকরির বাজারে সুনাম (অ্যামপ্লয়ার রেপুটেশন), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত (ফ্যাকাল্টি-স্টুডেন্ট রেশিও), শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস পার ফ্যাকাল্টি), আন্তর্জাতিক শিক্ষক অনুপাত (ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও), আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও), আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক (ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক) ও কর্মসংস্থান (অ্যামপ্লয়মেন্ট আউটকামস)।

২০২৩ সালের জন্য গত জুনে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক খ্যাতিতে ১৯ দশমিক ৪, চাকরির বাজারে সুনামে ৩৪ দশমিক ২, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ১২ দশমিক ৯, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতিতে ২ দশমিক ৪, আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে ১ দশমিক ৮, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১ দশমিক ১, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ২৭ দশমিক ৬ আর কর্মসংস্থানে ৫৬ দশমিক ৩ স্কোর পেয়েছিল।

অন্যদিকে বুয়েট একাডেমিক খ্যাতিতে ১৪ দশমিক ১, চাকরির বাজারে সুনামে ২৫ দশমিক ২, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ২১ দশমিক ৭, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতিতে ৯ দশমিক ৫, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১ দশমিক ১, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ১১ দশমিক ৭ আর কর্মসংস্থানে ৪৬ দশমিক ৮ স্কোর পেয়েছিল। তবে আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে বুয়েটের কোনো স্কোর উল্লেখ করা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
চলমান সংকটেও সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক

চলমান সংকটেও সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক

বিশ্বরেকর্ড করতে আগুন খান নাসার প্রকৌশলী

বিশ্বরেকর্ড করতে আগুন খান নাসার প্রকৌশলী

সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ

ইবিতে পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক সচেতনতামূলক র‍্যালি

ইবিতে পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক সচেতনতামূলক র‍্যালি

বটিয়াঘাটার গাওঘরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বিনাপ্রতিদন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্নাফ বিশ্বাস

বটিয়াঘাটার গাওঘরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বিনাপ্রতিদন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্নাফ বিশ্বাস

স্বামী আপনাকে ভালোবাসেন বুঝবেন যে লক্ষণগুলি দেখে

স্বামী আপনাকে ভালোবাসেন বুঝবেন যে লক্ষণগুলি দেখে

খুলনার দাকোপের বানিশান্তায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে চুড়ান্ত খেলায় পার্থ প্রথিক একাদশ ২-১ গোলে বিজয়ী

খুলনার দাকোপের বানিশান্তায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে চুড়ান্ত খেলায় পার্থ প্রথিক একাদশ ২-১ গোলে বিজয়ী

খুলনা’র বটিয়াঘাটার সুরখালী আ’লীগের পক্ষ থেকে সভাপতি আশরাফুল আলম খান ও সাধারণ সম্পাদক দিলীপ হালদারকে গণসংবর্ধনা দেয়া হয়েছে

খুলনা’র বটিয়াঘাটার সুরখালী আ’লীগের পক্ষ থেকে সভাপতি আশরাফুল আলম খান ও সাধারণ সম্পাদক দিলীপ হালদারকে গণসংবর্ধনা দেয়া হয়েছে

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি হকি–যুগের প্রথম জয় চট্টগ্রামের

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি হকি–যুগের প্রথম জয় চট্টগ্রামের

দাকোপের বাজুয়া-খুটাখালী আর্যহরিসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়ের রোগমুক্তি কামনা

দাকোপের বাজুয়া-খুটাখালী আর্যহরিসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়ের রোগমুক্তি কামনা