রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘খাবারে পোকার’ অভিযোগ তুলে ইবির হলের ডাইনিংয়ে তালা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৩, ২০২২ ২:৩১ অপরাহ্ণ
‘খাবারে পোকার’ অভিযোগ তুলে ইবির হলের ডাইনিংয়ে তালা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডাইনিংয়ে রাতের খাবারের পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাত সাড়ে আটটার দিকে হলের ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

পরে সাড়ে ৯টার দিকে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। তবে ডাইনিং ম্যানেজারের দাবি অসাবধানতাবশত পোকা উড়ে এসে পড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় মুরগির মাংসের বাটিতে পোকা দেখতে পান এক আবাসিক শিক্ষার্থী। এসময় তিনি চিৎকার করে উঠলে আশেপাশে শিক্ষার্থীরা জড়ো হয়। পরে তারা ডাইনিং ম্যানেজার আবেদ খানকে শাসাতে থাকে।

এসময় সেখানে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হোসেন রাব্বি, ছাত্রলীগ কর্মী শিমুল খানসহ অন্য ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত হন। পরে হলের আবাসিক শিক্ষক শেখ শাহীনূর রহমান ঘটনাস্থলে আসেন। তিনি ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ শুনেন এবং ডাইনিংয়ে অভিযান চালান। এসময় স্টোর রুমে রাখা পচা-নষ্ট শাক-সবজি জব্দ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ডাইনিংয়ের লোকেরা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও স্যাঁতসেতে পরিবেশে খাবার পরিবেশন করে আসছেন। বাজার থেকে পঁচা-বাসি তরকারী, মাছ-মাংস কিনে আমাদের খাওয়ান। খাবারগুলো রান্না শেষে খোলামেলাভাবে রেখে দেন। খাবারের মান একদম নিম্নমানের। তাদেরকে বারবার বলার পরেও কোন কর্ণপাত করেন না। তাদের বেখেয়ালী ও অসাবধানতার কারণে আমরা প্রায় খাবারের মধ্যে পোকামাকড় পেয়ে থাকি। আমাদের দাবি অবিলম্বে এ ম্যানেজারকে সরিয়ে অন্যকে নিয়োগ দিতে হবে।

এসময় হাউজ টিউটর শাহীনূর রহমান আগামীকাল (রবিবার) সকালে এ বিষয়ে আলোচনা হবে জানালে উত্তেজিত শিক্ষার্থীরা প্রতিবাদ করতে থাকে। এসময় হাউজ টিউটরের সামনে ডাইনিং ম্যানেজারকে ছাত্রলীগের কর্মীরা মেরে হাড্ডি ভেঙ্গে দেওয়ার হুমকি দেন।

জানতে চাইলে ডাইনিং ম্যানেজার আবেদ হোসেন বলেন, অসাবধানতাবশত একটি পোকা উড়ে এসে তরকারীতে পডতে পারে। আমি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছি এবং তাদেরকে কথা দিয়েছি আগামী এক সপ্তাহ আমার কাজ দেখেন, যদি ভালো না লাগে তাহলে আগামী মাস থেকে স্বেচ্ছায় চলে যাবো। তারপরও তারা আমাকে নানাভাবে হুমকি দেন এবং ডাইনিং বন্ধ রাখতে বলে।

তিনি আরো জানান, একদিকে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, অন্যদিকে ভর্তুকি কম, আবার খাবার বাকি ও ফাও খাওয়ার অভ্যাস আছে। তবুও আমি দেনা করে এ ডাইনিং চালিয়ে যাচ্ছি দীর্ঘবছর ধরে।

কিছুক্ষণ পরে অভিমান করে ডাইনিং ম্যানেজার সহ তার সদস্যরা ডাইনিং ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে হল প্রভোস্টের আশ্বাসে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান আসাদ বলেন, আগামীকাল সকাল পর্যন্ত ম্যানেজারকে খাবার পরিবেশন করতে বলেছি। সকাল ৯ টায় সবাইকে নিয়ে আলোচনায় বসবো। ভর্তুকি বাড়ানোর বিষয়ে প্রভোস্ট কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই ভর্তুকি বাড়ানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার আহ্বায়ক কমিটির অনুমোদন

লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার আহ্বায়ক কমিটির অনুমোদন

অ্যানালগ নয় ডিজিটাল পদ্ধতিতে কর্মীদের বিদেশে পাঠাতে হবে: মন্ত্রী

অ্যানালগ নয় ডিজিটাল পদ্ধতিতে কর্মীদের বিদেশে পাঠাতে হবে: মন্ত্রী

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নে চলমান খননকৃত খালসমূহ পরিদর্শন করেন পিডিসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নে চলমান খননকৃত খালসমূহ পরিদর্শন করেন পিডিসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আ. লীগের বিক্ষোভ আজ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আ. লীগের বিক্ষোভ আজ

খুলনার বটিয়াঘাটার তেঁতুলতলা সঃ প্রাঃ বিদ্যালয় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

খুলনার বটিয়াঘাটার তেঁতুলতলা সঃ প্রাঃ বিদ্যালয় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

Test Post for WordPress

Test Post for WordPress

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১।

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১।

গরম চা পানের সম্ভাব্য ঝুঁকি এবং সতর্কতা: ক্যানসার ও ধূমপানের সঙ্গে সম্পর্ক

গরম চা পানের সম্ভাব্য ঝুঁকি এবং সতর্কতা: ক্যানসার ও ধূমপানের সঙ্গে সম্পর্ক

কুবিতে সাংবাদিক বহিষ্কার স্বাধীন গণমাধ্যমনীতির সঙ্গে সাংঘর্ষিক: ইবি প্রেস ক্লাব

কুবিতে সাংবাদিক বহিষ্কার স্বাধীন গণমাধ্যমনীতির সঙ্গে সাংঘর্ষিক: ইবি প্রেস ক্লাব

১৫ বছরের জঞ্জাল দুই মাসে সরানো যায় না : জামায়াত আমির

১৫ বছরের জঞ্জাল দুই মাসে সরানো যায় না : জামায়াত আমির