রবিবার , ৪ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গত ৭দিনের ব্যবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা ৭৪

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
গত ৭দিনের ব্যবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা ৭৪

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ এক গত ৭ দিনের ব্যবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। এ দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বে নিয়োজিত চিকিৎসকবৃন্দ মাত্রাতিরিক্ত রোগীর চাপ সামলাতে রিতিমত হিমশিম খাচ্ছেন।

রবিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া শিশু ওয়ার্ডের ঘটনাটির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদেরকে বলেন-গত এক সপ্তাহে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের (এসআইসিইউ)-তে ১ হাজার ৩৫৩ জন শিশু ভর্তি হয়েছে। এরমধ্যে ৭৪ নবজাতকের মৃত্যু হয়েছে। হাসপাতালের নতুন ভবনের ৬ তলার ৩০ ও ৩১নং ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৮৭৭ জন শিশু। এরমধ্যে মারা গেছে ২২ জন।

ঘটনার সত্যতা জানতে বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় নবজাতক ওয়ার্ডে ৫০ শয্যার বিপরীতে ২০৪ জন নবজাতককে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ওয়ার্ডের বাইরে বারান্দায় অভিভাবকরা অপেক্ষা করছেন।

হাসপাতালের নতুন ভবনের ছয়তলার ৩০ ও ৩১নং ওয়ার্ডে শয্যা সংখ্যা ৬০টি। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে ৪৪১ জন শিশুকে। অতিরিক্ত রোগীকে ফ্লোরে বিছানা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে হাসপাতালের শিশু (এনআইসিইউ) বিভাগের চিকিৎসক ও বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম বলেন-গড় হিসেবে ঢাকা-সিলেটের তুলনায় ময়মনসিংহে শিশু মৃত্যুর হার অনেক কম। যেসব নবজাতক মারা যাচ্ছে তাদের বেশিরভাগ জন্মগত সমস্যার কারণে। বাড়িতে এবং বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ডেলিভারি করানো নবজাতকদের এই সমস্যাটা বেশি।

অপর দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া বলেন-শয্যার তুলনায় নবজাতক ও শিশু ওয়ার্ডে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় প্রতিনিয়ত সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরও আমরা কোনো রোগীকে তাড়িয়ে না দিয়ে ভর্তি করে সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
সেক্স-কমেডি ছবিতে অভিনয় করবেন না

সেক্স-কমেডি ছবিতে অভিনয় করবেন না

খুলনা জেলা পর্যায়ে শীর্ষ স্হান দাকোপের স্কুল শিক্ষার্থীদের

খুলনা জেলা পর্যায়ে শীর্ষ স্হান দাকোপের স্কুল শিক্ষার্থীদের

বটিয়াঘাটায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

বটিয়াঘাটায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে এক দালান চক্রের সদস্য আটক

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে এক দালান চক্রের সদস্য আটক

বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রবাসীদের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রবাসীদের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে স্কুলকক্ষে যুবকের লাশ

সুন্দরগঞ্জে স্কুলকক্ষে যুবকের লাশ

এইচএসসি: ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা

এইচএসসি: ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা

খুলনা’র বটিয়াঘাটায় আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী সম্ভব্য প্রার্থী সাবেক সচিব ড.প্রশান্ত রায়’র গণসংযোগ

খুলনা’র বটিয়াঘাটায় আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী সম্ভব্য প্রার্থী সাবেক সচিব ড.প্রশান্ত রায়’র গণসংযোগ

আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় নারী ভলিবল শুরু

আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় নারী ভলিবল শুরু