মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

চাঁপাইনবাবগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

মোঃ সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জেলা শিক্ষা অফিসের আয়োজনে ৫১তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। রবিবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয় খেলাধুলার জমজমাট এই আসর। এর আগে গত শুক্রবার সকালে ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

শেষ দিনে বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা।

তিন দিনের আয়োজনে জেলা সদরসহ জেলার বিভিন্ন উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর