বুধবার , ২৫ জানুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জগন্নাথপুরে রোজের কামলাকে নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে আহত ২০: আটক ১২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ
জগন্নাথপুরে রোজের কামলাকে নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে আহত ২০: আটক ১২

রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে রোজের কাজের ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ১২জনকে আটক করে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকালে তোতা মিয়া পক্ষের রাসেল মিয়া দিলোয়ার মিয়ার পক্ষের আলী মিয়ার বাড়িতে রোজের কামলা হিসেবে কাজ করে দেওয়ায় কথা ছিল।

কিন্তু রাসেল মিয়া কাজ না করে দেওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধটি স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করার জন্য স্থানীয় সালিশী ব্যক্তিদের বসিয়ে উভয় পক্ষের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। মারামারিতে দিলোয়ার মিয়ার পক্ষের দিলোয়ার মিয়া (৪৮), আবু সায়িদ ( ৪৫), রমজান (৩০) ও তোতা মিয়া পক্ষের বাবুল (৩৫), নানু (৪৫), ছানু মিয়া ( ৬৫), আবুল হোসেন ( ১৮), সহ আরো অনেকেই আহত হয়েছে।

আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসা দেওয়া হয়েছে, ঘটনাস্থল থেকে ১২জনকে আটক করেছে থানা পুলিশ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, কাতিয়া গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটে আমাদের পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, ঘটনাস্থল থেকে ১২জনকে আটক করে, বুধবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ, পরিবহন ধর্মঘট না ডাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ, পরিবহন ধর্মঘট না ডাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনার দাকোপের বাজুয়া -খুটাখালী আর্য্যহরি সভার আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

খুলনার দাকোপের বাজুয়া -খুটাখালী আর্য্যহরি সভার আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ রাজনীতি ভুলে গেছে: বিএনপির এ্যানি

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ রাজনীতি ভুলে গেছে: বিএনপির এ্যানি

প্ল্যান সুন্দরগঞ্জের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান 

প্ল্যান সুন্দরগঞ্জের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান 

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও সাতজন প্রতিমন্ত্রী

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও সাতজন প্রতিমন্ত্রী

বটিয়াঘাটায় প্রথামিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতের লেখা ও শ্রুতিলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় প্রথামিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতের লেখা ও শ্রুতিলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

সর্বশেষ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

বিশ্বকাপে ভরাডুবির পরই ‘সাফাই’ অভিযান! অবসরের দিকে ঠেলা হচ্ছে বহু তারকাকে

বিশ্বকাপে ভরাডুবির পরই ‘সাফাই’ অভিযান! অবসরের দিকে ঠেলা হচ্ছে বহু তারকাকে

ইবির জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. আশ্রাফী

ইবির জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. আশ্রাফী

ঠাকুরগাঁওয়ে জমি চাষাবাদে বাধা ও ফসলি জমি নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে জমি চাষাবাদে বাধা ও ফসলি জমি নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন