শনিবার , ২ মার্চ ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ডিপ্লোমা প্রকৌশলীদের মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ২, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক সংকট মেটাতে ডিপ্লোমা প্রকৌশলীদের গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ।

শনিবার (২ মার্চ) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স- বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে সংগঠনটির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

আইডিইবি’র প্রেসিডেন্ট ইঞ্জি. এ কে এম এ হামিদের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জ. রেজওয়ান আহাম্মদ তৌফিক। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. শামসুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক সংকট নিরসনে ডিপ্লোমা প্রকৌশলীদের কাজে লাগাতে এবং বর্তমান কারিকুলামে যে শিক্ষা দর্শন, অ্যক্টভিটি বেইজড লার্নিং, সেখানে ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণ বাড়াতে হবে। যেহেতু আমাদের চাহিদা আছে। ডিপ্লোমা প্রকৌশলীরা শিক্ষক হিসেবে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে আসতে পারেন। আমাদের নতুন কারিকলিাম অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের অনেক শিক্ষক প্রয়োজন। আমরা মনে করছি ৬০ হাজারের মতো গণিত ও বিজ্ঞানের শিক্ষকের অভাব রয়েছে। সেখানে আমাদের ডিপ্লোমা পাশ করা ইঞ্জিনিয়ারদের নিয়োজিত করতে পারলে শিক্ষক সংকট সমাধান করা সম্ভব হবে । সেটা আমাদের বিবেচনায় আছে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের স্নাতক সমমানের মর্যাদা দেয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, একজন এসএসসি পাস শিক্ষার্থীর বিএসসি (পাস কোর্স) পাস করতে সময় লাগে ৫ বছর। অন্যদিকে ডিপ্লোমা পাস করতে সময় লাগে ৪ বছর। সেক্ষেত্রে ডিপ্লোমা পাস করা একজন শিক্ষার্থী এক বছর কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করলে তাকে বিএসসি (পাস) সমমানের মর্যাদা দেয়া যেতে পারে। সে বিষয়ে অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে ইবিতে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে ইবিতে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

দাকোপে স্বাস্থ্য কমপ্লেক্সের সেলিং ফ্যান চুরি হওয়ার অভিযোগ

দাকোপে স্বাস্থ্য কমপ্লেক্সের সেলিং ফ্যান চুরি হওয়ার অভিযোগ

প্রেমিকের ব্লাকমেইলে শিক্ষার্থী আত্মহত্যা! বিচারের দাবিতে মানববন্ধন

প্রেমিকের ব্লাকমেইলে শিক্ষার্থী আত্মহত্যা! বিচারের দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জ পৌরসভায় নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক

মোরেলগঞ্জ পৌরসভায় নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক

অনলাইনে জুয়ার মাধ্যমে কোটি টাকা পাচার, উল্কা গেমসের সিইও গ্রেফতার

অনলাইনে জুয়ার মাধ্যমে কোটি টাকা পাচার, উল্কা গেমসের সিইও গ্রেফতার

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৌখিক পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৌখিক পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

নেপালের কাছে হেরেই গেলো বাংলাদেশ

নেপালের কাছে হেরেই গেলো বাংলাদেশ

লক্ষ্মীপুরের নোমান-রাকিব হত্যার মামলা, জিহাদিসহ আসামি ৩৩

লক্ষ্মীপুরের নোমান-রাকিব হত্যার মামলা, জিহাদিসহ আসামি ৩৩

ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোয় ২০ হাজার মানুষের পারাপার

ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোয় ২০ হাজার মানুষের পারাপার

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজছাত্রীর গাল কেটে দিল বখাটে যুবক

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজছাত্রীর গাল কেটে দিল বখাটে যুবক