শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নজিরবিহীন সংবাদ সম্মেলনে ইমরানের দিকে আঙুল তুললেন আইএসআইপ্রধান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৮, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ
নজিরবিহীন সংবাদ সম্মেলনে ইমরানের দিকে আঙুল তুললেন আইএসআইপ্রধান

নজিরবিহীন সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন পাকিস্তানের গোয়েন্দাপ্রধান। গতকাল বৃহস্পতিবারের ওই সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর সরকারকে অবৈধ ও অসাংবিধানিকভাবে সমর্থন দিতে সেনাবাহিনীকে বলেছিলেন। খবর রয়টার্সের

পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট–জেনারেল নাদিম আনজুম সংবাদ সম্মেলনে এমন অভিযোগের কথা বলেন।

এর আগে ইমরান খান বলেছেন, গত এপ্রিলে তাঁর সরকারকে উৎখাত করতে সেনাবাহিনী ষড়যন্ত্র করেছিল। সেনাবাহিনী বিরোধীদের সমর্থন করেছিল বলেও অভিযোগ করেন ইমরান।

ইমরানের এমন অভিযোগের জবাবে সংবাদ সম্মেলনে আনজুম বলেন, সেনাবাহিনী ও এর প্রধান অবৈধ, অসাংবিধানিক কাজ করতে রাজি না হওয়ায় এমন অভিযোগ তুলেছেন ইমরান। আনজুম আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর রাজনীতির বাইরে থাকার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তাই সরকারকে সমর্থন দিতে ইমরান খানের ক্রমাগত অনুরোধ প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী।

আইএসআইপ্রধান সাধারণত জনসম্মুখে আসেন না। সংবাদ সম্মেলনে এসে অবশ্য তিনি বলেননি ইমরান কোথায় এমন অনুরোধ জানিয়েছিলেন।

ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের নেতা আসাদ উমর এ ধরনের অবৈধ সমর্থনের অনুরোধের অভিযোগ অস্বীকার করেছেন।

পাকিস্তানে সেনাবাহিনীর শক্তিশালী অবস্থান রয়েছে। পাকিস্তানের স্বাধীনতার সাড়ে সাত দশকের মধ্যে তিন দশকের বেশি সময় দেশটির সরাসরি শাসনক্ষমতায় ছিল সেনাবাহিনী। বেসামরিক ব্যক্তিরা ক্ষমতায় থাকলেও পাকিস্তানের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নির্ধারণে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।বিশ্লেষকরা বলেছেন ২০১৮ সালে প্রথমবার ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার পেছনে সেনাবাহিনীর ভূমিকা ছিল।

আনজুম বলেছেন অতীতে সেনাবাহিনী ভুল করেছে। তবে সেনাবাহিনী প্রতিষ্ঠানিকভাবে রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

গত এপ্রিলে পার্লামেন্টে বিরোধীদের ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে ইমরান আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। আজ শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত বিক্ষোভমিছিল করার ঘোষণা দিয়েছেন ইমরান।
পাকিস্তানের সরকার বলছে নির্ধারিত সময় আগামী বছরের অক্টোবরে নির্বাচন হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
কুড়িগ্রামে নামাজরত অবস্থায় প্রাণ গেল মুসল্লির

কুড়িগ্রামে নামাজরত অবস্থায় প্রাণ গেল মুসল্লির

অদম্য ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

অদম্য ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

দাকোপ উপজেলা ওয়াটশান কমিটির সভা অনুষ্ঠিত

দাকোপ উপজেলা ওয়াটশান কমিটির সভা অনুষ্ঠিত

Tutor Gallery Launches Nationwide as a New Platform for Finding Verified Tutors in Bangladesh

Tutor Gallery Launches Nationwide as a New Platform for Finding Verified Tutors in Bangladesh

খুলনা -১ আসনের সংসদ সদস্যকে গণসংবর্ধনা দাকোপে নব জাগ্রত যুব সংঘের বার্ষিক সম্লেলন অনুষ্ঠিত

খুলনা -১ আসনের সংসদ সদস্যকে গণসংবর্ধনা দাকোপে নব জাগ্রত যুব সংঘের বার্ষিক সম্লেলন অনুষ্ঠিত

খুলনার দাকোপের বানিশান্তায় শবরি রায় আদালতে মামলা করায় তার পনিবার জীবন হিনতায় ভুগছে

খুলনার দাকোপের বানিশান্তায় শবরি রায় আদালতে মামলা করায় তার পনিবার জীবন হিনতায় ভুগছে

বটিয়াঘাটায় বৈধ কাগজ পত্র না থাকায় ২টি প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

বটিয়াঘাটায় বৈধ কাগজ পত্র না থাকায় ২টি প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ইবিতে ‘গ্রীন ভয়েস’র বৃক্ষরোপণ কর্মসূচি 

ইবিতে ‘গ্রীন ভয়েস’র বৃক্ষরোপণ কর্মসূচি 

পুলিশের জন্য ভারত থেকে আনা হলো ১৫ ঘোড়া

পুলিশের জন্য ভারত থেকে আনা হলো ১৫ ঘোড়া

মাইক্রোসফটে চাকরি পেলেন নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাজমুল

মাইক্রোসফটে চাকরি পেলেন নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাজমুল