বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি, কমেছে পরীক্ষার্থী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ
পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি, কমেছে পরীক্ষার্থী

মহামারি করোনাভাইরাসের ধাক্কায় এলোমেলো হয়ে পড়ে দেশের শিক্ষাপঞ্জি। দীর্ঘদিন বন্ধ থাকে শিক্ষাপ্রতিষ্ঠান। শিখন ঘাটতি নিয়েই এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে ওঠে শিক্ষার্থীরা। উলটপালট হয়ে পড়ে পাবলিক পরীক্ষার সময়সূচিও। পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে। সেই রেশ কাটিয়ে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা।

বাংলা প্রথমপত্র দিয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের তিন হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষায় বসবে প্রায় সোয়া ২০ লাখ পরীক্ষার্থী। তবে গত বছরের চেয়ে এবার এসএসসিতে প্রায় অর্ধলাখ পরীক্ষার্থী কমেছে। আর বরাবরের মতো ছাত্রদের চেয়ে ছাত্রী সংখ্যা বেশি।

শিক্ষকরা বলছেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হলেও শিক্ষার্থীদের খুব একটা সমস্যা হবে না। এবার যারা এসএসসিতে অংশ নিচ্ছে, তারা নবম শ্রেণিতে উঠেছিল ২০২২ সালে। ওই সময় বছরের শুরুতে কয়েক সপ্তাহ স্কুল বন্ধ রাখা হয়েছিল। তারপর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলেছে। ফলে শিখন ঘাটতি থাকছে না।

জানা গেছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে করোনার কারণে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ওই বছর এসএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হলেও আটকে যায় এইচএসসি। বাধ্য হয়ে এইচএসসিতে ‘অটো পাস’ দেওয়া হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ২০২১ সালের নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। ওই বছর শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে তত্ত্বীয় পরীক্ষা নেওয়া হয়।

এরপর ২০২২ ও ২০২৩ সালেও পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা হয়। ২০২২ সালে এসএসসিতে বাংলা, ইংরেজি, গণিতের মতো আবশ্যিক বিষয়েও পরীক্ষা হয়। তবে বিভাগভেদে অন্তত তিনটি বিষয়ের ওপর পরীক্ষা হয়নি। আর সর্বশেষ ২০২৩ সালে সব বিষয়ের ওপর পরীক্ষা হলেও সিলেবাস ছিল সংক্ষিপ্ত।

গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীও শিক্ষকদের সঙ্গে একমত। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে সমস্যাটা হবে না। ওরা খাতায় লিখবে, উত্তরপত্র মূল্যায়ন হবে। ফল প্রকাশ হলে বাকিটা তো সেখানে স্পষ্ট হবে।’

রাশেদা কে চৌধুরী বলেন, ‘দেখুন, ২০২২ সালের জানুয়ারিতেও কিন্তু করোনার কারণে কয়েক সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ ছিল। আবার এবার যারা পরীক্ষা দিচ্ছে, তারা নিম্নমাধ্যমিক পর্যায় অর্থাৎ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম করোনার মধ্যেই কাটিয়েছে। ফলে ভিত নড়বড়ে থাকার যে ব্যাপারটি, তা কিন্তু থাকছেই। তবুও আমরা আশাবাদী যে এবার পরীক্ষার্থীরা পুরোপুরি প্রস্তুতি নিয়েই পরীক্ষায় বসছে এবং ভালো ফল করবে।’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘করোনায় ক্ষতির মুখে শুধু বাংলাদেশের শিক্ষা নয়, বিশ্বের সব দেশই এ সমস্যায় ভুগছে। আমরা কিন্তু এরই মধ্যে উলটপালট হওয়া সূচি স্বাভাবিক সময়ে আনতে সক্ষম হয়েছি। এবার পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা নিচ্ছি। পরিকল্পনা মেনে কাজ করায় এটা সম্ভব হয়েছে।’

এবার এসএসসি পরীক্ষার্থীদের কোনো শিখন ঘাটতি নেই বলে দাবি করে তপন কুমার সরকার আরও বলেন, ‘এবারের পরীক্ষার্থীরা যখন ক্লাস টেনে (দশম শ্রেণি), সেসময় জানুয়ারিতে কিছুদিন স্কুল বন্ধ ছিল। এমনিতেই আমাদের শিক্ষাবর্ষের প্রথম মাস জানুয়ারিতে ক্লাস কম হয়। ফেব্রুয়ারি থেকে নিরবচ্ছিন্ন ক্লাস হয়েছে। রমজানেও ছুটি কমিয়ে ক্লাস নেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ সিলেবাস ভালোভাবেই শিক্ষার্থীরা পড়ার সুযোগ পেয়েছে। কোনো ঘাটতি দেখছি না।’

এসএসসিতে কমেছে পরীক্ষার্থী
২০২৩ সালের চেয়ে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কম। গত বছর এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে ৪৭ হাজার ৯৭১ জন। এ বছর অর্থাৎ, ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। পরীক্ষার্থী কমায় এবার কেন্দ্র সংখ্যাও কমেছে। গত বছর তিন হাজার ৮১০টি কেন্দ্রে পরীক্ষা হয়। এবার তা কমে দাঁড়িয়েছে তিন হাজার ৭০০টিতে।

ছাত্রের চেয়ে ছাত্রী বেশি
গত কয়েক বছরের মতো চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায়ও ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা বেশি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন।

৯টি সাধারণ বোর্ডের ১৬ লাখ ৬ হাজর ৮৭৯ জন পরীক্ষার্থীর মধ্যেও ছাত্রীরা সংখ্যায় বেশি। এই ৯ বোর্ডে ছাত্র ৭ লাখ ৫৫ হাজার ৭২৩ জন আর ছাত্রী ৮ লাখ ৫১ হাজার ১৫৬ জন। সে হিসাবে ছাত্রের চেয়ে ছাত্রী প্রায় এক লাখ বেশি।

মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায়ও ছাত্রী বেশি। দাখিলে ছাত্র ৯৪ হাজার ৮৪১ আর ছাত্রী সংখ্যা ৩১ হাজার ৫৩২ জন। তবে কারিগরি বোর্ডে ছাত্রীর চেয়ে ছাত্র তিনগুণ বেশি। এ বোর্ডের অধীনে মোট এক লাখ ২৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ আর ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
গোমস্তাপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

গোমস্তাপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

শাশুড়ির হাত ধরে পালালেন ঘরজামাই সাইদুল

শাশুড়ির হাত ধরে পালালেন ঘরজামাই সাইদুল

Test Post for WordPress

Test Post for WordPress

খুলনার দাকোপে বাজুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শেখ রাসেল আন্ত ওয়ার্ড পর্যায়ের ফুটবল টুর্ণ্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে

খুলনার দাকোপে বাজুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শেখ রাসেল আন্ত ওয়ার্ড পর্যায়ের ফুটবল টুর্ণ্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে

গাইবান্ধা সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাইবান্ধা সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খুলনা’র বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানার হরিণটানায় মরহুম আলহাজ্ব শমসের আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খুলনা’র বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানার হরিণটানায় মরহুম আলহাজ্ব শমসের আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ইবির হলে ছাত্রী নির্যাতন: হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

ইবির হলে ছাত্রী নির্যাতন: হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

খুলনা’র বটিয়াঘাটায় উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খুলনা’র বটিয়াঘাটায় উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে ইবিতে তিন সংগঠনের মানববন্ধন 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে ইবিতে তিন সংগঠনের মানববন্ধন 

ব্রাজিলকে কখনই হারাতে পারেনি ক্রোয়েশিয়া, আজ কি ইতিহাস বদলাবে?

ব্রাজিলকে কখনই হারাতে পারেনি ক্রোয়েশিয়া, আজ কি ইতিহাস বদলাবে?