শনিবার , ১৫ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বটিয়াঘাটায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গৃহবধসহ ৩ জন রক্তাক্ত জখম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৫, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ
বটিয়াঘাটায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গৃহবধসহ ৩ জন রক্তাক্ত জখম

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটায় পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় রক্তাক্ত অবস্থায় মৃত্যুসঙ্গে পাঞ্জা লড়ছে গৃহবধূ সহ ৩ জন । ঘটনাটি ঘটেছে গত ৮ অক্টোবর উপজেলার গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপরে রাত ৮ ঘটিকায় ।

হামলার শিকার গৃহবধূ অনিমা মহলদার (৩৫), স্বামী মণিশংকর মহলদার (৪৫),খগেন্দ্রনাথ মন্ডল (৩১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন । তবে তাদের অবস্থা আশঙ্কাজনক । এব্যাপারে পলাশ মহলদার বাদী হয়ে বটিয়াঘাটা থানায় বিবাদীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছে ।

অভিযোগে জানা যায়, গতকাল ৮ অক্টোবর গাঙ্গারামপুর এলাকায় সালিশ বৈঠকে অমিমাংসিত অবস্থায় বাদির লোকজনদের আসামি শংকর মহলদার (৪৫), রাজ্জাক শেখ (৪৬), মুরাদ শেখ (২৯), সুমন মহলদার (২৮), সৌরভ মহলদার (১৯), ও কনক মহলদার মিলে প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপরে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনিমা,মণিশংকর ও খগেন্দ্রনাথকে হামলা চালিয়ে মাথা,পা,হাত সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় ।

পরবর্তীতে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর