শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মাধ্যমিক স্তরের বই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
মাধ্যমিক স্তরের বই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ফজলুল হক (এফ হক) উচ্চ বিদ্যালয় ও কলেজের চলতি শিক্ষা বর্ষের মাধ্যমিক স্তরের সরকারি বই বিক্রির জন্য ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় আটক করে স্থানীয়রা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খবর পেয়ে বইগুলো উদ্ধার করে ওই বিদ্যালয়ের একটি কক্ষে সিলগালা করে রাখে পুলিশ।
জব্দকৃত বইগুলো সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ফজলুল হক স্কুল অ্যান্ড কলেজের ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক শাখার বিভিন্ন শ্রেণির বই।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ভ্যান ভর্তি প্লাস্টিকের বস্তায় ভরে বইগুলি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। জনগণ তা আটক করে থানায় খবর দেয়। পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৌরাস্তা মোড় থেকে বইগুলো উদ্ধার করে। পরে প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে একটি রুমে জব্দকৃত বইগুলো সিলগালা করে রাখেন।

প্রত্যক্ষদর্শী মো. মমিন মিয়া বলেন, প্লাস্টিকের বস্তা ভর্তি এক ভ্যান বই সুন্দরগঞ্জ উপজেলা শহরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সাধারণ জনগণ টের পেয়ে ভ্যানটি আটক করেন। তখন ভ্যানচালকে বইগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, চন্ডিপুর ফজলুল হক স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়া বই গুলো বিক্রির জন্য তার ভ্যান ভাড়া করছেন। পরে লোকজন থানায় খবর দিলে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত থেকে পুলিশ এসে বইগুলো উদ্ধার করে নিয়ে যায়।
সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়া বলেন, স্কুলের উন্নয়নকাজ করা হচ্ছে। টাকারও দরকার, তাই বইগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আটক করেন। বইগুলো এখন প্রতিষ্ঠানেই আছে। তবে বই বিক্রির বিষয়টি সভাপতি ও অধ্যক্ষ স্যার জানেন।

প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলার রহমান মাস্টার বলেন, পুরাতন বইগুলো বিক্রির জন্য প্রতিষ্ঠানের একজন শিক্ষক নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় লোকজন আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ নাকি বইগুলো প্রতিষ্ঠানের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখছেন। আমি এইটুকু শুধু শুনছি। তবে বিক্রির জন্য যে রেজুলেশন করা লাগে তা করা হয় নাই।

এ বিষয়ে অধ্যক্ষ মো. আব্দুর রহিম মিয়া বলেন, আমি বই বিক্রির বিষয়ে কিছু জানি না। আমার প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নিজেই এগুলো গায়ের জোরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে আমার কোনো মতামত নাই।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, উদ্ধারকৃত বইগুলো ওই প্রতিষ্ঠানের একটি কক্ষে সিলগালা করে রাখা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারের উপস্থিতিতে সিলগালা কক্ষটি খোলা হবে। তারপর কী ব্যবস্থা নিবেন ওনারাই ভালো জানেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মমিন মণ্ডল বলেন, জনতার হাতে আটক বইগুলি স্টোরেজ করতে বলেছি। আগামী রোববার বইগুলো দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২৪ সালের বই বিক্রির সুযোগ নেই। তবে পুরাতন বই বিক্রি করতে হলেও গভর্নিংবডির অনুমতি নিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
পূর্ব-সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার

পূর্ব-সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার

ইবি মেসডার নেতৃত্বে শিমুল-মোতালেব

ইবি মেসডার নেতৃত্বে শিমুল-মোতালেব

সেক্স-কমেডি ছবিতে অভিনয় করবেন না

সেক্স-কমেডি ছবিতে অভিনয় করবেন না

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

ইবির শারীরিক শিক্ষা বিভাগের ব্যবহারিক ৬ নভেম্বর

ইবির শারীরিক শিক্ষা বিভাগের ব্যবহারিক ৬ নভেম্বর

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের শুভ উদ্বোধন

বিএনপির ‘ডেডলাইন ১০ ডিসেম্বর’ ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

বিএনপির ‘ডেডলাইন ১০ ডিসেম্বর’ ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

বিরোধী দলের দশ দফা বাস্তবায়ন ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

বিরোধী দলের দশ দফা বাস্তবায়ন ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

নওগাঁয় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের বিল পাস হওয়ায় আনন্দ শোভাযাত্রা

নওগাঁয় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের বিল পাস হওয়ায় আনন্দ শোভাযাত্রা