সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সবার বন্ধু হতে চাই , তবে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের বন্ধু নয় – কে এমপি কমিশনার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৭, ২০২৩ ৩:২১ পূর্বাহ্ণ
সবার বন্ধু হতে চাই , তবে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের বন্ধু নয় – কে এমপি কমিশনার

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক বলেছেন, সেবক হতে হলে বন্ধু হতে হয়। বন্ধু হয়েই আপনাদের সেবা দিতে চাই। তবে আমরা সবার বন্ধু হতে চাই না। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের বন্ধু নয়।

আজ রবিবার (০৬ আগস্ট) দুপুরে কেএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করতে ‘হ্যালো কেএমপি’ অ্যাপস তৈরি করা হবে। এই অ্যাপসের মাধ্যমে সহজেই নগরবাসী সেবা নিতে পারবে।

মাদকের বিষয়ে কেএমপি কমিশনার বলেন, মাদক বিশ্বব্যাপী একটি সমস্যা। আমাদের দেশেও ভয়াবহ রূপ নিয়েছে। শুধু আমাদের দেশেই নয়, অন্যান্য দেশেও একই অবস্থা। শুধু নিম্নবিত্ত নয়, উচ্চবিত্তসহ সব সেক্টরে মাদকের কড়াল গ্রাস রয়েছে। মাদক ব্যবসা করে অনেকে ফুলে ফেঁপে যাচ্ছে। এমন রাঘব-বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা হবে। দৃঢ় কণ্ঠে বলতে চাই কোনো পুলিশ সদস্য যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদকের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও একই আইনে ব্যবস্থা নেওয়া হবে। সর্ষের মধ্যে ভূত থাকলে চলবে না। মাদক ব্যবসায়ীর চেয়ে সাধারণ মানুষের সংখ্যা বেশি। সবাই মিলে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবো।

কিশোর গ্যাংয়ের বিষয়ে তিনি বলেন, সন্তানদের খোঁজখবর নিতে হবে। কোথায় যাচ্ছে? কি করছে? কখন ফিরছে? সবই খোঁজ রাখতে হবে। সন্তানদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এসব না করার কারণে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। কিশোর গ্যাং তৈরিতে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংদের সমাজের মূল স্রোতে আনা হবে। আর যদি কেউ না আসে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

মোজাম্মেল হক বলেন, ট্রাফিক শৃঙ্খলা কেউ মানতে চায় না। সবাই ট্রাফিক শৃঙ্খলা নষ্ট করে। মূল সড়কে গাড়ি পার্কিংয়ের কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা হলেও সুযোগ নেই। মামলা দেওয়া হবে। নগরবাসীকে ট্রাফিক আর শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সব করা হবে। হাইড্রোলিক হর্ন, ঝিকঝাক বাতির বিরুদ্ধে মামলা দেওয়া হবে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে নিয়ে ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করবো।

সভায় খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

খুলনার দাকোপে ২২ মার্চ সর্বজিৎ সেন সার্থকের শুভ জন্মদিন

খুলনার দাকোপে ২২ মার্চ সর্বজিৎ সেন সার্থকের শুভ জন্মদিন

খুলনার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ২২ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা -কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা 

খুলনার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ২২ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা -কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা 

প্রথম ম্যাচে ওকসকে নিয়ে সংশয়ে ইংল্যান্ড

প্রথম ম্যাচে ওকসকে নিয়ে সংশয়ে ইংল্যান্ড

ইউনিভার্স সফট কেয়ার এবং দ্যা ইউনিভার্স আইটি পিঠা উৎসব উদযাপিত

ইউনিভার্স সফট কেয়ার এবং দ্যা ইউনিভার্স আইটি পিঠা উৎসব উদযাপিত

সুন্দরগঞ্জে রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ

সুন্দরগঞ্জে রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ

খুলনাঢ জোড়া হত্যার মামলার প্রধান আসামীসহ ৩ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-৬

খুলনাঢ জোড়া হত্যার মামলার প্রধান আসামীসহ ৩ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-৬

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ইবির হলে ছাত্রী নির্যাতন: হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

ইবির হলে ছাত্রী নির্যাতন: হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি