মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সয়াবিন তেলের দাম কমলো

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ
সয়াবিন তেলের দাম কমলো

প্রতি লিটার সয়াবিনের দাম কমানো হয়েছে ১০ টাকা। আগামী ১ মার্চ থেকে এই মূল্য কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা। আর খোলা সয়াবিনের দাম থাকবে ১৪৯ টাকা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত ট্রাক স্পোর্টস কমিটির বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৈঠকে নিত্যপণ্য উৎপাদন ও বিপণনকারী সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা, টিকে এস আলম গ্রুপের মনোনীত প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।

এ সময় বাণিজ্য সচিব তখন কান্তি ঘোষ ছাড়াও কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে আহসানুল ইসলাম টিটু জানান, ডলারের দাম, পরিবহন খরচ এবং আনুষঙ্গিক খরচে ব্যয়বৃদ্ধি অপরিবর্তিত থাকলেও ভোজ্যতেলের শুল্ক কমানোর প্রভাব এবং সরকারের অনুরোধে রমজান উপলক্ষে প্রতি লিটার সয়াবিনের দাম ১০ টাকা করে কমাতে রাজি হয়েছে উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। এর ফলে প্রতি লিটার সয়াবিন বর্তমান দাম ১৭৩ টাকা হলেও সেটি আগামী ১ মার্চ থেকে বিক্রি হবে ১৬৩ টাকায়। একইভাবে খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৯ টাকা। তবে এই দাম কতদিন ভালো থাকবে সেটি নির্ভর করবে দেশীয় ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনার ফলাফলের ওপর। সাধারণত প্রতিমাসে এর দাম নির্ধারণের রেওয়াজ আছে।

পাম তেলের মূল্য কেন নির্ধারণ করা হলো না জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিশ্ববাজারে পাম তেলের দাম বেশি। সয়াবিনের চাইতে ও পাম তেলের দাম দেশে বেশি। এই অবস্থায় পাম তেলের দাম নির্ধারণ করে দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। তাই সরকার এর মূল্য নির্ধারণ করেনি।

চিনির বিষয়ে কোনো সিদ্ধান্ত হলো কিনা জানতে চাইলে টিটু বলেন, আজকের বৈঠকে শুধু ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে। কিছু কৃষিপণ্যের মূল্য পর্যালোচনা করা হয়েছে। চিনির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাছাড়া চিনির আন্তর্জাতিক বাজারদর এখনো বেশি। আমরা ভারত থেকে কোটা ভিত্তিতে চিনি আনার চেষ্টা করছি। তবে এখনো অফিসিয়াল চিঠি এখনো পাইনি। চিঠি পেলে কী পরিমাণ চিনি সরকার আমদানি করবে তা জানা যাবে। আর সরকার চিনি আমদানি করলে এবং টিসিবির মাধ্যমে বিক্রি অব্যাহত রাখলে ব্যবসায়ীরাও দাম কমাতে বাধ্য বলে দাবি করেন তিনি।

পেঁয়াজের বাড়তি দাম প্রসঙ্গে তিনি বলেন, এখন দাম একটু বেশি হলেও এর সুফল পাওয়া যাবে আগামী বছর। কৃষক বেশি দাম পাওয়ার কারণে আগামীতে দেখা যাবে এর দ্বিগুণ পালন হয়েছে। ফলের দামও নিয়ন্ত্রণে আসবে ‌।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনার দাকোপের লাউডোব- বানিশন্তার আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন সহকারী কমিশনার ভুমি পাপিয়া সুলতান

খুলনার দাকোপের লাউডোব- বানিশন্তার আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন সহকারী কমিশনার ভুমি পাপিয়া সুলতান

খুলনা’র বটিয়াঘাটায় মানব জীবনে শরীর ও মন ভালো রাখতে বিনোদনের বিকল্প নেই – তালুকদার আব্দুল খালেক

খুলনা’র বটিয়াঘাটায় মানব জীবনে শরীর ও মন ভালো রাখতে বিনোদনের বিকল্প নেই – তালুকদার আব্দুল খালেক

ডিসিসাস’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিসিসাস’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনার দাকোপের লাউডোবে শেখ সোহেলের পক্ষে জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীবস্ত্র বিতরণ

খুলনার দাকোপের লাউডোবে শেখ সোহেলের পক্ষে জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীবস্ত্র বিতরণ

চার বিভাগে হিট অ্যালার্ট জারি

চার বিভাগে হিট অ্যালার্ট জারি

ঠাকুরগাঁওয়ে SME ফাউন্ডেশনের আয়োজনে ফেব্রিক কাটিং ও সেলাই প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ

ঠাকুরগাঁওয়ে SME ফাউন্ডেশনের আয়োজনে ফেব্রিক কাটিং ও সেলাই প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ

মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল পরিষ্কার করলো ইবি ছাত্রলীগ

মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল পরিষ্কার করলো ইবি ছাত্রলীগ

বটিয়াঘাটা আ’লীগের পুনরায় সভাপতি আশরাফুল আলম খান ও সাধারণ সম্পাদক দিলীপ হালদার নির্বাচিত করায় ধন্যবাদ জ্ঞাপন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

বটিয়াঘাটা আ’লীগের পুনরায় সভাপতি আশরাফুল আলম খান ও সাধারণ সম্পাদক দিলীপ হালদার নির্বাচিত করায় ধন্যবাদ জ্ঞাপন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

প্রেমিকাকে ৩৫ টুকরো করে রেখেছিলেন ফ্রিজে!

প্রেমিকাকে ৩৫ টুকরো করে রেখেছিলেন ফ্রিজে!

ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ‘জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার’ ইবি ভিসি

ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ‘জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার’ ইবি ভিসি