সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গুজরাটে ক্যাবল ব্রিজে ধস, মৃত্যু ৩২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৩১, ২০২২ ১:০০ পূর্বাহ্ণ
গুজরাটে ক্যাবল ব্রিজে ধস, মৃত্যু ৩২

ভারতের গুজরাটে মোরবি জেলার মচ্ছু নদীতে একটি ক্যাবল ব্রিজ ভেঙে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় শতাধিক মানুষ ছিলেন ব্রিজটিতে। বেশ কিছু মানুষ নদীতে তলিয়ে গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধার কাজে নেমেছে দেশটির পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বর্তমানে গুজরাট সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ব্রিজটিতে ৫০০ মানুষ ছিল। এছাড়াও ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতের পর চারদিন আগে জনতার জন্য খুলে দেওয়া হয়।

দুর্ঘটনায় শিশু ও নারীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পানিতে ডুবে মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জানা গেছে, শুরুতে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রাজ্যের ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে খবর নিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের থেকে। তাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী। পাশাপাশি ঘোষণা করেছেন আর্থিক সাহায্য। দুর্ঘনায় মৃতদের পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করবে প্রধানমন্ত্রীর দপ্তর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

ধানক্ষেত থেকে নিখোঁজের ৯ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

ধানক্ষেত থেকে নিখোঁজের ৯ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হবে : শিক্ষামন্ত্রী

প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হবে : শিক্ষামন্ত্রী

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে এসএসসি পাসে চাকরির সুযোগ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে এসএসসি পাসে চাকরির সুযোগ

গুলশানে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

গুলশানে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

অসহযোগ আন্দোলন ঘিরে দেশবাসীকে শিক্ষার্থীদের ১৫ জরুরি নির্দেশনা

অসহযোগ আন্দোলন ঘিরে দেশবাসীকে শিক্ষার্থীদের ১৫ জরুরি নির্দেশনা

বটিয়াঘাটায় আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ।

বটিয়াঘাটায় আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইবিতে র‌্যালি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইবিতে র‌্যালি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১৫ পদে চাকরি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১৫ পদে চাকরি

বটিয়াঘাটায় ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দ্যোগে সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

বটিয়াঘাটায় ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দ্যোগে সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত