মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গ্রাহকের সাড়ে ১০ হাজার কোটি টাকা নিয়েছে ১২ ই-কমার্স

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১, ২০২২ ৪:০৪ পূর্বাহ্ণ
গ্রাহকের সাড়ে ১০ হাজার কোটি টাকা নিয়েছে ১২ ই-কমার্স

দেশের শীর্ষ ১২ ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহক থেকে প্রায় সাড়ে ১০ হাজার (১০ হাজার ৪৫০ কোটি) কোটি টাকা সংগ্রহ করেছে। এক বছরে তারা এ অর্থ সংগ্রহ করে। বিপুল এ অর্থের ৩৪ শতাংশই অপ্রয়োজনীয় খাতে ব্যয় করছে প্রতিষ্ঠানগুলো। ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার ৮৬টি অ্যাকাউন্টের মাধ্যমে এসব অর্থ সংগ্রহ করেছে কোম্পানিগুলো।

সোমবার (৩০ অক্টোবর) বাংলা‌দেশ ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ, বিএফআইইউ প‌রিচালক র‌ফিকুল ইসলাম, অতিরিক্ত প‌রিচালক কামাল হোসাইন প্রমুখ।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-কমার্স নিয়ে আমরা কাজ করেছি। কিছু ই-কমার্সের করপোরেট কাঠামো না থাকায় এগুলোর (প্রতিষ্ঠান) বিশ্লেষণে সমস্যা তৈরি হয়। সেসব প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ পরিচালনা করা হয় হতো নিজস্বভাবে, যেটা ছিল ব্যক্তি নির্ভর। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে বন্ধ প্রতিষ্ঠানের সঠিক তথ্য পাওয়া যায়নি। ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে লেনদেনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

বিশ্লেষণ মতে, ৬ হাজার ১১৬ কোটি বা ৬৬ শতাংশ সরবরাহকারী ও বিক্রেতাদের দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু ৩৪ শতাংশ অর্থই অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা হয়েছে। যেসব খরচের সুনির্দিষ্ট তথ্য নেই। তবে কারণ ছাড়াই খরচ হওয়া এসব অর্থ কোথায় গেছে তাও চিহ্নিত করতে পারেনি বিএফআইইউ।

প্রকাশিত প্রতিবেদন মতে, শীর্ষ ১২ ই-কমার্স প্রতিষ্ঠান এক বছরে গ্রাহকের কাজ থেকে ১০ হাজার ৪৫০ কোটি টাকার সংগ্রহ করেছে। এসব অর্থের ৫ শতাংশ ব্যাক্তিগত কাজে ব্যয় হয়েছে। যার পরিমাণ অন্তত ৪৪১ কোটি টাকা। এসব ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক ‘বাড়ি-গাড়ি, বিদেশ ভ্রমণসহ বিলাসী জীবনযাপনে বিপুল এ অর্থ ব্যয় করেছে।’ এছাড়া ব্যবসার সঙ্গে সম্পর্ক নেই এমন খাতে ব্যয় করেছে মোট টাকার ৬ শতাংশ। যার পরিমাণ প্রায় ৫৯২ কোটি ৬০ লাখ টাকা। বড় বড় ইভেন্টে স্পন্সর হিসাবে ব্যয় করা হয়েছে ৪৩ কোটি ৫৪ লাখ টাকা।

প্রতিবেদনে উঠে আসে, দেশে এক বছরের ব্যবধানে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন (এসটিআর) ও কার্যক্রম বেড়েছে ৬২ শতাংশের বেশি। গত ২০২১-২০২২ অর্থবছ‌রে সন্দেহজনক লেনদেন হয়েছে ৮ হাজার ৫৭১টি। আর ২০২০-২০২১ অর্থবছরে এ সংখ্যাটি ছিল ৫ হাজার ২৮০টি। অর্থাৎ এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৩ হাজার ২৯১টি বা ৬২ দশমিক ৩২ শতাংশ। এছাড়া ২০১৯-২০২০ অর্থবছরে সন্দেহজনক লেনদেন ও কার্যক্রম ছিল ৩ হাজার ৬৭৫টি, ২০১৮-২০১৯ অর্থবছরে ছিল ৩ হাজার ৫৭৩টি।

বিএফআইইউর ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, অর্থবছরে সর্বোচ্চ ৭ হাজার ৯৯৯টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট পেয়েছি আমরা। আগের অর্থবছ‌রে (২০২০-২১) ব্যাংকগুলো মোট ৪ হাজার ৪৯৫টি রিপোর্ট জমা দিয়েছিল। আলোচিত সময়ে ১০৬টি রিপোর্ট জমা দেয় আর্থিক প্র‌তিষ্ঠা‌ন এবং এক্সচেঞ্জ হাউসগুলো জমা দেয় ৪৫৭টি রি‌পোর্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নে চলমান খননকৃত খালসমূহ পরিদর্শন করেন পিডিসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নে চলমান খননকৃত খালসমূহ পরিদর্শন করেন পিডিসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ

ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

বটিয়াঘাটায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

খুলনা জেলা পর্যায়ে শীর্ষ স্হান দাকোপের স্কুল শিক্ষার্থীদের

খুলনা জেলা পর্যায়ে শীর্ষ স্হান দাকোপের স্কুল শিক্ষার্থীদের

বটিয়াঘাটায় আর্য বেদ-এর আলোকে ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় আর্য বেদ-এর আলোকে ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি

লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় সাংবাদিক মমিন আহত -৩

লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় সাংবাদিক মমিন আহত -৩

নিখোঁজের ৩দিন পর পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজের ৩দিন পর পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

জন্মের পর যমজ সন্তানকে দেখতে না আসায় শ্বশুরকে খুন!

জন্মের পর যমজ সন্তানকে দেখতে না আসায় শ্বশুরকে খুন!

খুলনা বিভাগীয় “তারণ্যের জয়যাত্রা সফল করতে দাকোপ উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা

খুলনা বিভাগীয় “তারণ্যের জয়যাত্রা সফল করতে দাকোপ উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা