সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সুন্দরগঞ্জে বৃদ্ধকে হত্যার চেষ্টা: গ্রেপ্তার ১

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৭, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে বৃদ্ধকে হত্যার চেষ্টা: গ্রেপ্তার ১

সুমন মিয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের মমতাজ আলী (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার চেষ্টাকারীদ্বয়ের মধ্যে মহসীন আলী (৫০ নামে প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত মহসীন আলীকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মমতাজ আলী মেয়ে আনোয়ারা বেগম বাদী হয়ে ২ জনকে আসামী করে থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে পূর্ব পরিকল্পীতভাবে তালুক সর্বানন্দ (পাবনিয়া পাড়া) গ্রামের মহসীন মিয়া (৫০) ও মামুন মিয়া (২০) মিলে পাশ্ববর্তী মমতাজ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মামুন মিয়ার বাড়ি সংলগ্ন রেল লাইনের উপর পৌঁছিলে মহসীন মিয়া অতর্কিতভাবে মারডাং , কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে লাইনে ফেলে হত্যার চেষ্টা চালায়। স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত বৃদ্ধ মমতাজ আলীর মেয়ে আনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। বাদী আনোয়ারা বেগম জানান, এরআগেও মহসীন আলী একাধিকবার আমার বাবাকে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু, কি কারণে মহসীন আলী আমার বাবাকে বার বার হত্যার চেষ্টা চালাচ্ছে তা জানা নেই।

মামলার তদন্তকারী কর্মকর্তা বামনডাঙ্গাপুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেন জানান, মামলার সত্যতা পাওয়ায় আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীকে গ্রোপ্তারের চেষ্টা চলছে।

থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বৃদ্ধ মমতাজ আলীকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত আসামী মহসিন আলীকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত