বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির বরণ-বিদায়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১০, ২০২২ ৪:৪১ পূর্বাহ্ণ
ইবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির বরণ-বিদায়

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবীন বরণ ও বিদায়ী সংবর্ধণা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. আব্দুল মুত্তালিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. এ. এস. এম আয়নুল হক আকন্দ, মার্কেটিং বিভাগের লেকচারার রুহুল আমিন।

dbnews7-1

বাংলা বিভাগের শিক্ষার্থী আলী আরমান রকির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু ও ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম।

অনুষ্ঠানে সভাপতি প্রফেসর ড. আব্দুল মুত্তালিব নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা এমন কোন সঙ্গ গ্রহণ করবেনা যাতে তোমাদের পিতামাতার স্বপ্ন ধ্বংস হয়। বিশেষ করে মাদক সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক থেকে তোমাদের সতর্ক থাকতে হবে। আর তোমরা যারা বিদায়ী আছো তোমাদের জন্য শুভকামনা রইলো।’

এর আগে, সংগঠনটির সভাপতি বাপ্পা হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সার্বিক তত্ত্বাবধানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসাথে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের দুটি পৃথক মাদক বিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের দুটি পৃথক মাদক বিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

বটিয়াঘাটা থানা পুলিশ ইয়াবা সহ মাদক সম্রাট ইমরানকে আটক করেছে

বটিয়াঘাটা থানা পুলিশ ইয়াবা সহ মাদক সম্রাট ইমরানকে আটক করেছে

গাইবান্ধা সুন্দরগঞ্জে প্রাণিসম্পদ অধিদপ্তরের চর প্রকল্পে হরিলুট

গাইবান্ধা সুন্দরগঞ্জে প্রাণিসম্পদ অধিদপ্তরের চর প্রকল্পে হরিলুট

নবনির্বাচিত সরকারকে উপকূল রক্ষায় উদ্যোগ গ্রহণের আহ্বান

নবনির্বাচিত সরকারকে উপকূল রক্ষায় উদ্যোগ গ্রহণের আহ্বান

জমকালো আয়োজনে বিএমএসএস’র রাজশাহী মহানগর সম্মেলন অনুষ্ঠিত

জমকালো আয়োজনে বিএমএসএস’র রাজশাহী মহানগর সম্মেলন অনুষ্ঠিত

খুলনা’র বটিয়াঘাটায় সাচিবুনিয়ায় সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বরো ধানের আবাদ হচ্ছে ।

খুলনা’র বটিয়াঘাটায় সাচিবুনিয়ায় সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বরো ধানের আবাদ হচ্ছে ।

মধ্যরাতে ইবি চিকিৎসা কেন্দ্রের জরুরী কক্ষে ভাঙচুর

মধ্যরাতে ইবি চিকিৎসা কেন্দ্রের জরুরী কক্ষে ভাঙচুর

‘পুনর্জন্ম’-এর শেষ কিস্তি কবে আসবে জানালেন পরিচালক

‘পুনর্জন্ম’-এর শেষ কিস্তি কবে আসবে জানালেন পরিচালক

সমাবেশস্থলেই কম্বল নিয়ে ঘুমাচ্ছেন নেতাকর্মীরা

সমাবেশস্থলেই কম্বল নিয়ে ঘুমাচ্ছেন নেতাকর্মীরা

মিডিয়ায় বাহবা পেতে বাইডেনের বিরুদ্ধে মামলা: পররাষ্ট্রমন্ত্রী

মিডিয়ায় বাহবা পেতে বাইডেনের বিরুদ্ধে মামলা: পররাষ্ট্রমন্ত্রী