রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পুড়ছে বনের কাঠ-উড়ছে দুষিত বাতাস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২০, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
পুড়ছে বনের কাঠ-উড়ছে দুষিত বাতাস

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ– পুড়ছে বনের কাঠ-উড়ছে দুষিত বাতাস। আগামী ভবিষ্যত প্রজন্মের জন্য একটু বুকভরে বিশুদ্ধ অক্সিজেনের ব্যবস্থা বুঝি আর রেখে যাওয়া হবে না। চারপাশে শুধু বিশুদ্ধ বাতাসকে গ্রাস করে ছড়াছে দুষিত বাতাস। সরকারের বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন রকম ছাড়পত্র বা অনুমতি ছাড়া চলছে ৪২টি ইটভাটা।

আর এইসব অনোমদনহীন ৪২টি ইটভাটা গড়ে উঠেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ফসলি জমি ও বসতবাড়ির আশপাশে। বনের গাছপালা উজার করে ভাটাগুলোতে প্রতিদিনই অবাধে পোড়ানো হচ্ছে গাছের কাঠ। আর এই কাঠ পুড়ানোর ফলে বাড়ছে পরিবেশের দূষণ হারাচ্ছে কৃষি জমির  উর্বরতা। সরকারি ভাবে বিধিনিষেধ থাকলেও কোন এক অজানা এইসব অবৈধ ইটভাটা ও অবৈধ ভাটার মালিকরা থাকছে ধরা ছোঁয়ার বাইরে। অথচ এইসব অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণ আইনে কৃষিজমি, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠানসহ অন্য কোনো স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরত্বের মধ্যে বা স্থানে ইটভাটা স্থাপন করতে নিষেধ থাকেও এই বিধিনিষেধ মানছে না।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে যে, ত্রিশাল উপজেলায় ৫৮টি ইটভাটা স্থাপন করা হয়েছে। তার মধ্যে ৪২টি ভাটা ইটভাটা নিয়ন্ত্রণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালিত হচ্ছে।

উপজেলার কানিহারী ইউনিয়নের এলংজানী গ্রামে মেসার্স একতা ব্রিকস, রামপুর ইউনিয়নের কাজিরকান্দায় টিবিসি ব্রিকস ও হরিরামপুর ইউনিয়নের রায়ের গ্রামের রোজ ব্রিকসসহ আরো অন্যান্য ভাটায় গিয়ে দেখা গেছে, এইসব অবৈধ ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে গাছের কাঠ।

এ প্রসঙ্গে ত্রিশাল উপজেলার ইউএনও মো.আক্তারুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন-হাইকোর্টের নির্দেশের কোনো চিঠি এখনও পাই নি। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে দ্রুত অভিযান চালানো হবে।

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক দিলরুবা আহমেদ বলেন-আমরা তাদেরকে লাইসেন্স দিইনি। তবে অবৈধ ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ইবি ক্যারিয়ার ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবি ক্যারিয়ার ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু সিবন্ধন দিবস ২০২৩ উদযাপিত হয়েছে

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু সিবন্ধন দিবস ২০২৩ উদযাপিত হয়েছে

১৮ বছর পর গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি পাকিস্তানি নাগরিকের

১৮ বছর পর গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি পাকিস্তানি নাগরিকের

গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী

গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী

ইবিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

ইবিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

শীতের ছুটিতেও থেমে নেই রুহানী’র সচেতনতা কার্যক্রম

শীতের ছুটিতেও থেমে নেই রুহানী’র সচেতনতা কার্যক্রম

ইবিতে মঞ্চ তৈরিতে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ইবিতে মঞ্চ তৈরিতে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ফাঁদে পা না দিয়ে ডিসিদের সতর্ক হয়ে কাজ করার নির্দেশ

ফাঁদে পা না দিয়ে ডিসিদের সতর্ক হয়ে কাজ করার নির্দেশ

হবু স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবু স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নির্মিত হচ্ছে নতুন দূর্গা পূজার গান

ঠাকুরগাঁওয়ে নির্মিত হচ্ছে নতুন দূর্গা পূজার গান