সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইবিতে অংশীজনদের সভা 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৮, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইবিতে অংশীজনদের সভা 

আবির হোসেন, ইবি প্রতিনিধি: জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২৩ বাস্তবায়নের অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অংশীজনদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
ইবি এপিএ টিমের আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
সভায় এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এসময় ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ, অফিস প্রধানগণ ও এপিএ সংশ্লিষ্ট কমিটির ফোকাল পয়েন্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদেরকে প্রতিবছর ইউজিসি’র সাথে বার্ষিক পারফরম্যান্স এগ্রিমেন্ট করতে হয়।  শিক্ষা, গবেষণা, কোর্স কারিকুলাম, কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস ইত্যাদি ক্ষেত্রে বাৎসরিক আমরা কী কী কাজ করব তা আমরা বলে আসি।
এসময় তিনি আরো বলেন, সীমাবদ্ধতার মধ্যেও  আমরা অনেক কিছুই করছি। সেই কাজগুলোর প্রামাণিক সফট কপি ও হার্ডকপি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। নিজেকেই নিজের কাজটা কর্তৃপক্ষের নজরে আনতে হবে। তাহলে জবাবদিহিতা তৈরি হবে এবং জবাবদিহিতা প্র্যাকটিসে নিয়ে আসতে পারবো। এভাবে আমরা মানসম্পন্ন শিক্ষা বিতরণের লক্ষ্য নিশ্চিত করতে সক্ষম হব।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
দেশের আইটি সেক্টরে নতুন একটি আইটি কোম্পানি যুক্ত হতে যাচ্ছে

দেশের আইটি সেক্টরে নতুন একটি আইটি কোম্পানি যুক্ত হতে যাচ্ছে

সিয়ামের মাসআলা মাসায়েল

সিয়ামের মাসআলা মাসায়েল

সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে উপকূলের সমস্যা নিয়ে পরিকল্পনা তৈরি

সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে উপকূলের সমস্যা নিয়ে পরিকল্পনা তৈরি

লক্ষ্মীপুরে মডেল কলেজের অধ্যক্ষের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মডেল কলেজের অধ্যক্ষের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

খুলনার বটিয়াঘাটা আ’লীগের সম্মেলন সফলের লক্ষ্যে মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ

খুলনার বটিয়াঘাটা আ’লীগের সম্মেলন সফলের লক্ষ্যে মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ

রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে ইবিতে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে ইবিতে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

সদরঘাট হয়ে নদীপথে দক্ষিণাঞ্চলে ঈদযাত্রার প্রথম দিনে ছাড়ল ৪১টি লঞ্চ

সদরঘাট হয়ে নদীপথে দক্ষিণাঞ্চলে ঈদযাত্রার প্রথম দিনে ছাড়ল ৪১টি লঞ্চ

চাঁদ দেখা গেছে, ঈদ শনিবার

চাঁদ দেখা গেছে, ঈদ শনিবার

দাকোপের বাজুয়া-খুটাখালী আর্যহরিসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়ের রোগমুক্তি কামনা

দাকোপের বাজুয়া-খুটাখালী আর্যহরিসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়ের রোগমুক্তি কামনা

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩