বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জগন্নাথপুরে বিস্ফোরক সরঞ্জাম উদ্ধারের পর : অস্ত্রবাজ আফজাল গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ
জগন্নাথপুরে বিস্ফোরক সরঞ্জাম উদ্ধারের পর : অস্ত্রবাজ আফজাল গ্রেপ্তার

রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের একটি গ্রাম থেকে অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের পর এই ঘটনার দায়েরকৃত মামলার প্রধান আসামি অস্ত্রবাজ আফজাল হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার ভোরে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ উপজেলার দিঘলবাক কাকুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রবিবার রাতে আফজালের বাবা আখলাকুর রহমান ও ছোট ভাই আমজাদুর রহমান (২২)কে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়- আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক আটঘর গ্রামের আফজাল হোসেনের বিরুদ্ধে একটি মামলার সমন নিয়ে শুক্রবার জগন্নাথপুর থানা পুলিশ তার বাড়িতে গেলে আফজল হোসেন পুলিশকে তার ঘরে ঢুকতে বাধা দেয়।

এসময় পুলিশ বাড়িতে বিপুল পরিমাণ ইলেকট্রনিকস ডিবাইস সাদা পাউডার সার্কিট দেখতে পায়। এতে সন্দেহ হলে রবিবার আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার, ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে।

রাতে আফজাল হোসেনের বাবা আখলাকুর রহমান ভাই আমজাদুর রহমান কে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার মূলহোতা আফজল হোসেন পলাতক ছিল। ঘটনার দুই দিন পর অবশেষে আজ ভোরে যৌথ বাহিনী কাকুরা গ্রাম থেক আফজাল কে গ্রেপ্তার করেছে। এদিকে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক জিয়া উদ্দিন বাদী হয়ে বিস্ফোরক আইনে আফজাল হোসেনকে প্রধান করে ৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২ রাউন্ডে আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২ রাউন্ডে আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইট ভাটা উচ্ছেদ

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইট ভাটা উচ্ছেদ

প্ল্যান সুন্দরগঞ্জের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান 

প্ল্যান সুন্দরগঞ্জের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান 

সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

নগরীর হালিশহর ইস্টার্ন ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড

নগরীর হালিশহর ইস্টার্ন ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড

ঠাকুরগাঁওয়ে দক্ষতা উন্নয়নে‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ পালিত

ঠাকুরগাঁওয়ে দক্ষতা উন্নয়নে‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ পালিত

অটোর চাপে সুন্দরগঞ্জ শহরবাসী’র নাভিশ্বাস উঠেছে

অটোর চাপে সুন্দরগঞ্জ শহরবাসী’র নাভিশ্বাস উঠেছে

বটিয়াঘাটায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শন

বটিয়াঘাটায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শন

কিংবদন্তী সাংবাদিক মরহুম আলহাজ্ব লিয়াকত আলীর ৭ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

কিংবদন্তী সাংবাদিক মরহুম আলহাজ্ব লিয়াকত আলীর ৭ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

জলবায়ু ঝুঁকিপূর্ণ শ্যামনগরে ফ্রি গাইনী সার্জারী ক্যাম্প

জলবায়ু ঝুঁকিপূর্ণ শ্যামনগরে ফ্রি গাইনী সার্জারী ক্যাম্প