রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জাতীয় পার্টির সঙ্গে মিল নেই কিন্তু মিত্রতা আছে: ওবায়দুল কাদের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
জাতীয় পার্টির সঙ্গে মিল নেই কিন্তু মিত্রতা আছে: ওবায়দুল কাদের

জেলা প্রতিনিধি, নীলফামারী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে আমাদের মিল নেই, কিন্তু কৌশলগত মিত্রতা আছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভীত এতটা দুর্বল নয়। আওয়ামী লীগের সম্পর্ক এদেশের মাটি ও মানুষের সঙ্গে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনাই বাবার পাশে মায়ের নামের ব্যবহার শুরু করেছেন। তিনি মায়েদের সম্মান দিয়েছেন। তিনি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এ অঞ্চলের জন্য ৯ লাখ শীতবস্ত্র দিয়েছেন তিনি। আজ রংপুর বিভাগের ৯ জেলায় ২৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, তারা (বিএনপি) ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল, কিন্তু পারেনি। কেননা তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই। বিএনপির সঙ্গে সময়মতো খেলা হবে।

নীলফামারী জেলা আওয়ামী লীগের সহযোগিতায় এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহাজান খানসহ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামখসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

দাকোপের বাজুয়া বধ্যভূমির স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন কয়েক জন গুণি মানুষ

দাকোপের বাজুয়া বধ্যভূমির স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন কয়েক জন গুণি মানুষ

বিরোধী দলের দশ দফা বাস্তবায়ন ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

বিরোধী দলের দশ দফা বাস্তবায়ন ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরিসভা মন্দিরে ৭ দিনব্যাপী নাম যজ্ঞের আজ ৭ ম দিন

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরিসভা মন্দিরে ৭ দিনব্যাপী নাম যজ্ঞের আজ ৭ ম দিন

মান্দায় মিথ্যা ধর্ষণ মামলা’র রহস্য ফাঁস

মান্দায় মিথ্যা ধর্ষণ মামলা’র রহস্য ফাঁস

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সম্মেলনের সাত মাস পার হলেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি, হতাশ নেতাকর্মীরা

মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সম্মেলনের সাত মাস পার হলেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি, হতাশ নেতাকর্মীরা

আন্তর্জাতিক পদ্ধতিতে রিজার্ভ গণনা, পর্যায়ক্রমে বাস্তবায়ন

আন্তর্জাতিক পদ্ধতিতে রিজার্ভ গণনা, পর্যায়ক্রমে বাস্তবায়ন

ইবির শারীরিক শিক্ষা বিভাগের ব্যবহারিক ৬ নভেম্বর

ইবির শারীরিক শিক্ষা বিভাগের ব্যবহারিক ৬ নভেম্বর

কবিতা: নিরবধি চেয়ে থাকি অপেক্ষায়, লেখক: রাকিব খান

কবিতা: নিরবধি চেয়ে থাকি অপেক্ষায়, লেখক: রাকিব খান