রবিবার , ১৪ মে ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বাজেটের আগেই বেনসন ১৮ টাকা, গোল্ডলিফ ১৩

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১৪, ২০২৩ ১:৪০ পূর্বাহ্ণ
বাজেটের আগেই বেনসন ১৮ টাকা, গোল্ডলিফ ১৩

আসন্ন প্রস্তাবিত বাজেট উপস্থাপনের আগেই বাজারে প্রায় সব ধরনের সিগারেটের দাম ১-২ টাকা বেড়েছে। ফলে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে বেশি টাকা খরচ করতে হচ্ছে।

শনিবার (১৩ মে) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি শলাকা বেনসন সিগারেটে দুই টাকা বেড়ে ১৮ টাকা হয়েছে। আর গোল্ডলিফ এক টাকা বেড়ে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। আগে যে মার্লবোরো সিগারেট প্রতি শলাকা ১৬ টাকায় বিক্রি হতো, এখন তা বেড়ে ১৭ টাকা হয়েছে। তবে রয়েল, ডার্বি, হলিউড আগের দাম পাঁচ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতাদের দাবি, চাহিদামতো সিগারেট মিলছে না। সিগারেটের ডেলিভারিও বন্ধ রয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে সরাসরি কোম্পানি থেকে নেওয়া এজেন্টরা বাজারে সিগারেট ছাড়ছে না।

মোহাম্মদপুর এলাকার জাকির কনফেকশনারির মালিক রবিউল ইসলাম বলেন, ‘আগে যেখানে সপ্তাহে ৩০ কার্টন সিগারেট নিতাম, সেখানে এখন আমাকে দেওয়া হচ্ছে মাত্র ১২ কার্টন। তাও আবার আগের দামের চাইতে বাড়তি দামে কিনতে হচ্ছে। এজন্য খুচরা হিসাবে প্রতি শলাকা বেনসনে ২ টাকা ও গোল্ডলিফে ১ টাকা বেড়েছে।’

সিনডিকেটকে দায়ী করে এ দোকানি বলেন, ‘কোম্পানি থেকে যে এজেন্টরা সিগারেট নেন, তারা গোডাউনে মজুত করে রেখেছেন। বাজারে তারা সিগারেট ছাড়ছেন না। বাজেটের জন্য অপেক্ষা করছেন। বাজেটে সিগারেটের দাম বাড়লে তারা তখন সেগুলো বাড়তি লাভে বাজারে ছাড়বে।’

আসছে ২০২৩-২৪ অর্থবছরের জন্য দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন বাজেট চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে এক লাখ ৬৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৯৪ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। এবারের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে: সংসদে প্রধানমন্ত্রী

যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে: সংসদে প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত-১ আহত একাধিক

সুন্দরগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত-১ আহত একাধিক

সাতক্ষীরা পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী

সাতক্ষীরা পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী

ডিপ্লোমা প্রকৌশলীদের একটি মানবিকতার গল্প

ডিপ্লোমা প্রকৌশলীদের একটি মানবিকতার গল্প

তীব্র গরমে প্রাথমিকে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা

তীব্র গরমে প্রাথমিকে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে দৃঢ়ভাবে আমরা কাজ করে চলেছি-আইজিপি

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে দৃঢ়ভাবে আমরা কাজ করে চলেছি-আইজিপি

চীনর আমন্ত্রণে সফরে যাচ্ছে আওয়ামীলীগের ১৭ সদস্যের প্রতিনিধি দল

চীনর আমন্ত্রণে সফরে যাচ্ছে আওয়ামীলীগের ১৭ সদস্যের প্রতিনিধি দল

আজ থেকে ১২ কর্মদিবস পর্যন্ত স্কুল পর্যায়ে কোভিড ১৯ ২য় ডোজ টিকা প্রদান শুরু

আজ থেকে ১২ কর্মদিবস পর্যন্ত স্কুল পর্যায়ে কোভিড ১৯ ২য় ডোজ টিকা প্রদান শুরু

বটিয়াঘাটায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

ইবি ভিসির ‘কন্ঠ সদৃশ’ ফোনালাপ ফাঁসের প্রতিবাদ

ইবি ভিসির ‘কন্ঠ সদৃশ’ ফোনালাপ ফাঁসের প্রতিবাদ