মঙ্গলবার , ১৬ মে ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

২৩ দফা দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১৬, ২০২৩ ১:২২ পূর্বাহ্ণ
২৩ দফা দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলগুলোর অভ্যন্তরীণ নানা সমস্যা দূরীকরণে ২৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। সংগঠনটির সভাপতি ইমানুল সোহান ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সুইট সোমবার বেলা ১২টায় প্রভোস্ট কাউন্সিল সভাপতি বরাবর এটি প্রদান করেন।

এসময় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মার নিকট ইবি সংসদের নেতা-কর্মীরা দাবিগুলো তুলে ধরেন। পরবর্তীতে কাউন্সিল সভাপতি সংগঠনটির সাথে দাবিগুলো নিয়ে মত বিনিময় করেন।

স্মারকলিপিতে উল্লেখিত অন্যান্য দাবিগুলো হল- বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর খাবারের মান বৃদ্ধি করা, হল লাইব্রেরিতে সমৃদ্ধ বই ও আধুনিকায়ন করা, হলে মাদক নিষিদ্ধ করা, গণরুম ও র‍্যাগিং বন্ধ করা, পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থা সংস্করণ নিশ্চিত করা, বিশুদ্ধ খাবার পানির সরবরাহ করা, ভবনসমূহে দ্রুতগতির ইন্টারনেট প্রদান করা, শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ ও সমাধান, আবাসিক সংকট নিরসনে পদক্ষেপ গ্রহন, আবাসিক হল শিক্ষকদের অবস্থান নিশ্চিত করা, ওয়াশরুম গুলোর পরিচ্ছন্নতা ও সংস্কার নিশ্চিত করা, হল ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম চালু, হলের অভ্যন্তরে ঝোপঝাড় মুক্ত করা, পর্যাপ্ত লাইটিং ও বাগান করা, আবাসিক শিক্ষার্থীদের সিট নিশ্চিত করা ইত্যাদি।

এসময় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, আগামী প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে আমি হল প্রভোস্টদের সামনে দাবিগুলো উত্থাপন করবো এবং হল সংশ্লিষ্ট দাবিসমূহ বাস্তবায়নের চেষ্টা করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
কপ-২৭ সম্মেলনে বিশ্বনেতাদের যোগদান আশাপ্রদ: তথ্যমন্ত্রী

কপ-২৭ সম্মেলনে বিশ্বনেতাদের যোগদান আশাপ্রদ: তথ্যমন্ত্রী

সুন্দরগঞ্জে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুন্দরগঞ্জে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভালোবাসা দিবসে ইবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল

ভালোবাসা দিবসে ইবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে এলাকায় শোকের মাতম, দাফন সম্পন্ন

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে এলাকায় শোকের মাতম, দাফন সম্পন্ন

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় আব্দুল মজিদ আপেল নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় আব্দুল মজিদ আপেল নির্বাচিত

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়ের মাতা পরলোক গমন

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়ের মাতা পরলোক গমন

শ্যামনগরে সুন্দরবন ড্রিকিং ওয়াটার প্লান্ট এর চুক্তি সম্পাদন

শ্যামনগরে সুন্দরবন ড্রিকিং ওয়াটার প্লান্ট এর চুক্তি সম্পাদন

বিএনপির ‘ডেডলাইন ১০ ডিসেম্বর’ ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

বিএনপির ‘ডেডলাইন ১০ ডিসেম্বর’ ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

পরীক্ষা আগের দিন এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পরীক্ষা আগের দিন এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু