সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবির অর্থনীতি ক্লাবের নির্বাচনে বিজয়ী যারা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২, ২০২৩ ২:১২ পূর্বাহ্ণ
ইবির অর্থনীতি ক্লাবের নির্বাচনে বিজয়ী যারা

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থনীতি বিভাগের সংগঠন ‘অর্থনীতি ক্লাব’ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল তিনটায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ড. আরিফুল ইসলাম।

এতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে লুৎফর রহমান ও ইসমাঈল হোসেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ইমরুল কায়েস ও তানজিনা জামান, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে কামরুল হাসান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে নাহিদ হাসান ও তুহফাতুল জান্নাত, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে শাহেদুল হাসান বন্ধন ও সুরাইয়া খাতুন এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সাইফুল ইসলাম ও খন্দকার জেরিন তাসনিম নির্বাচিত হয়েছে।

ফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোস্তফা আরীফ, প্রফেসর ড. আব্দুল মুঈদ, প্রফেসর ড. আবু রায়হান, প্রফেসর ড. দেবাশীষ শর্মা, সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির ও শামীমা নাসরীন।

ক্লাবের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, বিভাগের শিক্ষার্থীদের একে অপরের সাথে কানেক্টেড ও কো-কারিকুলার এক্টিভিজে অন্তর্ভুক্ত করতে এ ক্লাব যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সামনে নতুন এ কমিটি ক্লাবের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোস্তফা আরীফ বলেন, নির্বাচিত সদস্যদের নিয়ে সংবিধান অনুযায়ী তিনটি উইংসে (রিসার্চ, স্পোর্টস এণ্ড কালচার এবং ডিবেট) কাজ করছে ক্লাবের সদস্যরা। আমরা ক্লাবের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীকে এসব কাজে অংশগ্রহণপূর্বক বিভাগকে এগিয়ে নিতে চাই।

উল্লেখ্য, অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমন্বয় ঘটাতে যাত্রা শুরু করে অর্থনীতি ক্লাব। এতে সংবিধান অনুসারে সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের শিক্ষকগণ। জয়েন্ট সেক্রেটারি হিসেবে স্নাতকোত্তর শ্রেণি থেকে নির্বাচিত শিক্ষার্থীরা দায়িত্ব পালন করবেন। বাকি পদগুলো পূরণ করবেন স্নাতক শ্রেণি থেকে নির্বাচিত বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এ ক্লাব ত্রিমূখী উইংসে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করবে- রিসার্চ, স্পোর্টস এণ্ড কালচার এবং ডিবেট। যার ধারাবাহিকতায় ক্লাব ইতোমধ্যে ডিবেট, রিসার্চ এবং স্পোর্টসে ব্যাপক কর্মসূচী পালন করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বিশ্ব ফার্সামিস্ট দিবস উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

বিশ্ব ফার্সামিস্ট দিবস উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

রামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে আবু তাহের সভাপতি-সাধারণ সম্পাদক কাউছার

রামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে আবু তাহের সভাপতি-সাধারণ সম্পাদক কাউছার

ইবি ভিসির ‘কণ্ঠ সদৃশ’ অডিও ফাঁস, জিডি

ইবি ভিসির ‘কণ্ঠ সদৃশ’ অডিও ফাঁস, জিডি

দেশের আইটি সেক্টরে নতুন একটি আইটি কোম্পানি যুক্ত হতে যাচ্ছে

দেশের আইটি সেক্টরে নতুন একটি আইটি কোম্পানি যুক্ত হতে যাচ্ছে

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

স্বর্ণ চোরাকারবারী মাফিয়া নারী পাচারকারী চট্টগ্রামের বরুণ আচার্য রাজধানীর উত্তরায় ঘুরে বেড়াচ্ছে…

স্বর্ণ চোরাকারবারী মাফিয়া নারী পাচারকারী চট্টগ্রামের বরুণ আচার্য রাজধানীর উত্তরায় ঘুরে বেড়াচ্ছে…

বটিয়াঘাটায় বৈধ কাগজ পত্র না থাকায় ২টি প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

বটিয়াঘাটায় বৈধ কাগজ পত্র না থাকায় ২টি প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

দয়া করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

দয়া করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

খুলনা’র বটিয়াঘাটায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও শিশুপুত্র রক্তাক্ত জখম

খুলনা’র বটিয়াঘাটায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও শিশুপুত্র রক্তাক্ত জখম

এলপি গ্যাসের দাম কমলো

এলপি গ্যাসের দাম কমলো