সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

এক্সট্রিম প্রোগ্রামিং কম্পিটিশনে সেরা দশে ইবি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ
এক্সট্রিম প্রোগ্রামিং কম্পিটিশনে সেরা দশে ইবি

ইবি প্রতিনিধি:

আই-ইইই এক্সট্রিম আন্তর্জাতিক প্রোগ্রামিং কম্পিটিশনের ১৭তম আসরে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে ৭ম এবং মোট ৯১ টিমের মধ্যে ১৫তম স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রোববার (২৯ অক্টোবর) আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ সেকশনের ফেসবুক পেইজ থেকে এ ফলাফল প্রকাশিত হয়। এরআগে শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘টিম রংকোডার্স’ দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেয়।

জানা যায়, টিম রংকোডার্সের সদস্যরা ছিলেন- সাজ্জাদ হোসেন সৈকত, জুলফিকার আলী জীম ও সরকার তুহাসসিনুল অর্নব। তিনজনই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা এ প্রতিযোগীতায় আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন।

প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো সাফল্য অর্জন করায় উচ্ছ্বাস ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। একইসাথে পরবর্তী প্রতিযোগিতাগুলোতে আরো ভালো ফলাফল অর্জন করার আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সাজ্জাদ হোসেন সৈকত বলেন, এতো ভালো ফলাফল করে আমরা খুবই আনন্দিত। যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জনটি আমাদের ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। একইসাথে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরো সামনে এগিয়ে নিতে চাই।

উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি ২০০৬ সাল থেকে প্রতিবছর ২৪ ঘন্টাব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করছে। এই বছর প্রতিযোগীতাটির ১৭তম আসর অনুষ্ঠিত হয়।

সংগঠনটিতে প্রকৌশল পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে। একই বছর দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ হওয়ার গৌরব অর্জন করে ‘আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ঘণ্টায় ১৫-২০ কিমি এগোচ্ছে মোখা, গতি ১৮০-২০০ কিমি

ঘণ্টায় ১৫-২০ কিমি এগোচ্ছে মোখা, গতি ১৮০-২০০ কিমি

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর করার দায়ে নাসির ৩ দিনের রিমান্ড

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর করার দায়ে নাসির ৩ দিনের রিমান্ড

পূর্ব-সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার

পূর্ব-সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার

১০ লাখে চাকরি দিতে ইবি উপাচার্যকে তরুণীর মেসেজ

১০ লাখে চাকরি দিতে ইবি উপাচার্যকে তরুণীর মেসেজ

অ্যাপল এর বিরাট পদক্ষেপ, বাচ্চাদের গেম বিভাগ থেকে জুয়া অ্যাপের বিজ্ঞাপন সরাল

অ্যাপল এর বিরাট পদক্ষেপ, বাচ্চাদের গেম বিভাগ থেকে জুয়া অ্যাপের বিজ্ঞাপন সরাল

অছাত্র-চাঁদাবাজরা হতে চান রাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক!

অছাত্র-চাঁদাবাজরা হতে চান রাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক!

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

নিষেধাজ্ঞা অমান্য করে ভবনে প্রবেশ, দুই শিক্ষকের বিরুদ্ধে আনসারদের লিখিত অভিযোগ

নিষেধাজ্ঞা অমান্য করে ভবনে প্রবেশ, দুই শিক্ষকের বিরুদ্ধে আনসারদের লিখিত অভিযোগ

রবিউস সানি মাসের তাৎপর্য ও ফাতিহায়ে ইয়াজ-দাহম

রবিউস সানি মাসের তাৎপর্য ও ফাতিহায়ে ইয়াজ-দাহম

‘দেড় ঘন্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ জুলুমের নামান্তর’

‘দেড় ঘন্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ জুলুমের নামান্তর’