বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আলু চুরির মিথ্যা অপবাদে কিশোর’কে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন,থানায় অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ
আলু চুরির মিথ্যা অপবাদে কিশোর’কে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন,থানায় অভিযোগ

জাহিরুল ইসলাম রনি, ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদ দিয়ে শাহ আলম (১৮) নামের এক কিশোর মধ্যযুগীয় কায়দায় হাত মুখ বেঁধে নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের শিকার ওই কিশোর রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
চলতি মাসের ১ তারিখ রাত ১২ টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং ১২ নং ওয়ার্ডে বর্বোরোচিত এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের পরিবার থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও দু সপ্তাহেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ।
নির্যাতনের শিকার কিশোর শাহ আলম জানায়, আমি প্রতিদিনের ন্যায় ওই রাতেও বাসায় ঘুমাচ্ছিলাম। রাত ১২ টার দিকে আমার ঘরের কাচের জানালা ভাঙ্গার শব্দে আমি ঘুম থেকে উঠে দেখি হোসেন ,সাজু , অনিক, রমজান আলী নামের এলাকার কিছু বড় ভাই আমার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে। তারা আমাকে মুখ ও হাত পা বেঁধে হোসেন এর বাসায় নিয়ে যায় এবং সেখানেই আমাকে আখ,বাঁশ ও রড দিয়ে বেধড়ক মারপিট করে । এসময় আমার বাসায় থাকা নানি আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও তারা মারপিট করে। আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে এলাকাবাসীকে তারা সরিয়ে দেয় এবং আবারো মারতে থাকে। পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি।
আলু চুরির মিথ্যে অপবাদ দিয়ে এবং মিথ্যে তথ্যের ভিত্তিতে তারা আমাকে আর আমার পরিবারের ওপর যে নির্যাতন চালিয়েছে তাতে আমি তাদের কঠিন শাস্তি আশা করি।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, আমাদের কাছে দুটি পক্ষেরই লিখিত অভিযোগ এসেছে। একটি পক্ষ আলু চুরির অভিযোগ করেছে অপর পক্ষ শারিরিক নির্যাতনের অভিযোগ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনাসহ সারাদেশে দুই হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন

খুলনাসহ সারাদেশে দুই হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন

বটিয়াঘাটা উপজেলার খগেন্দ্রনাথ মহিলা কলেজের পুরস্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে হুইপ পঞ্চানন

বটিয়াঘাটা উপজেলার খগেন্দ্রনাথ মহিলা কলেজের পুরস্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে হুইপ পঞ্চানন

ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সুন্দরগঞ্জে পাঁচারকালে গাঁজা ছিনতাই

সুন্দরগঞ্জে পাঁচারকালে গাঁজা ছিনতাই

হলুদ সোনালুর আঁচল তলে মেতেছে ইবি শিক্ষার্থীরা

হলুদ সোনালুর আঁচল তলে মেতেছে ইবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ে ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার – ব্লাস্টের জরিপ

বিশ্ববিদ্যালয়ে ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার – ব্লাস্টের জরিপ

মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত  

মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত  

চট্টগ্রামে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রে ৪ সদস্যকে গ্রেফতার করেছে

চট্টগ্রামে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রে ৪ সদস্যকে গ্রেফতার করেছে

ইবিতে পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক সচেতনতামূলক র‍্যালি

ইবিতে পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক সচেতনতামূলক র‍্যালি

যশোর জেলা পরিষদ নির্বাচন

যশোর জেলা পরিষদ নির্বাচন