বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলেকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ বাবার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ৪, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ
মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলেকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ বাবার

এবার গাজীপুরের কালীগঞ্জে নিজের ছেলেকে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক বাবা। আজ বুধবার ৩ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন।

এ বিষয়ে ওসি বলেন, ঘাতক বাবা আব্দুর রশীদ বাগমার (৭৫) তার মাদকাসক্ত ছেলে কাউসার বাগমারকে (২৪) হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এ ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, বুধবার ভোরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাদকের টাকার জন্য মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। ভোরে কাউসারকে তার বাবা কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

এ সময় নিহতের মা মোসলেমা বেগম বলেন, আমার ছেলে মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাঙচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিচ্ছিল।

মঙ্গলবার রাতেও নেশার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তার বাবা ভোরে কাউসারকে ঘুমন্ত অবস্থায় কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
স্বর্ণ চোরাকারবারী মাফিয়া নারী পাচারকারী চট্টগ্রামের বরুণ আচার্য রাজধানীর উত্তরায় ঘুরে বেড়াচ্ছে…

স্বর্ণ চোরাকারবারী মাফিয়া নারী পাচারকারী চট্টগ্রামের বরুণ আচার্য রাজধানীর উত্তরায় ঘুরে বেড়াচ্ছে…

কুবিতে সাংবাদিক বহিষ্কারের ঘটনায় ইবিতে মানববন্ধন

কুবিতে সাংবাদিক বহিষ্কারের ঘটনায় ইবিতে মানববন্ধন

ভূত তাড়ানোর নাম করে ধর্ষণ! ওঝা গ্রেফতার

ভূত তাড়ানোর নাম করে ধর্ষণ! ওঝা গ্রেফতার

অনলাইন ক্লাস বন্ধের দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

অনলাইন ক্লাস বন্ধের দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

খুলনার দাকোপের লাউডোব- বানিশন্তার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা

খুলনার দাকোপের লাউডোব- বানিশন্তার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা

মঙ্গলবার থেকে করোনা টিকার চতুর্থ ডোজ শুরু

মঙ্গলবার থেকে করোনা টিকার চতুর্থ ডোজ শুরু

খুলনা’র বটিয়াঘাটায় শেখ কামাল যুব গেমসের দাবায় অরিত্র ঘোষ পুষ্পক চ্যাম্পিয়ন

খুলনা’র বটিয়াঘাটায় শেখ কামাল যুব গেমসের দাবায় অরিত্র ঘোষ পুষ্পক চ্যাম্পিয়ন

খুলনা বিভাগীয় “তারণ্যের জয়যাত্রা সফল করতে দাকোপ উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা

খুলনা বিভাগীয় “তারণ্যের জয়যাত্রা সফল করতে দাকোপ উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা

বটিয়াঘাটায় গঙ্গারামপুর কৃষক সংগঠন ও লোকজের উদ্দ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

বটিয়াঘাটায় গঙ্গারামপুর কৃষক সংগঠন ও লোকজের উদ্দ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

ধানক্ষেত থেকে নিখোঁজের ৯ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

ধানক্ষেত থেকে নিখোঁজের ৯ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার