মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার নিজ বসত ঘর থেকে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৮, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার নিজ বসত ঘর থেকে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শাকচর ঘরের দরজার তালা ভেঙে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ অক্টোবর) রাত ১০: ৩০ মিনিটের দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাকচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম আবু ছিদ্দিক (৭৩) ও আতরের নেছা (৬৫)। পুলিশের ধারণা, এই দম্পতিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ৪-৫ দিন আগে ঘটনাটি ঘটতে পারে। বাসায় জিনিসপত্র এলোমেলো থাকলেও কোনো কিছু লুট হয়েছে কি না তা বলতে পারেনি পুলিশ।

এই দিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাতেই বিপুল সংখ্যক মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। স্থানীয় লোকজন জানান, নিহত ছিদ্দিক আবুধাবি প্রবাসী ছিলেন। ১৬ বছর আগে দেশে আসেন তিনি। তাদের কোনো সন্তান নেই। ৬-৭ মাস বয়সের এক শিশুকে দত্তক নিয়ে নিজেদের সন্তান পরিচয় দিয়ে লালন-পালন করেন এই দম্পতি। তার নাম আবদুর রহিম শামছু। এলাকাবাসী জানান, শামছুকে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় বিয়ে দেওয়া হয়। কিন্তু ১৫ বছর ধরে সেই ছেলে তাদের বাবা-মায়ের সঙ্গে থাকছেন না। শামছু তার শ্বশুর বাড়ি বসবাস করছেন। আর ছিদ্দিক তার স্ত্রীকে নিয়ে থাকতেন শাকচরে।

নিহত ছিদ্দিকের ভাই আবদুল করিম ও ভাতিজা জাকির হোসেন জানান, ছয়দিন আগে তেরবেকি এলাকার দেবর কালামের বাড়ি যান আতরের নেছা। এরপর থেকেই ছিদ্দিক ও তার স্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি ছিদ্দিক ও তার ভাই আবদুল করিম, আবুল কালামসহ স্বজনরা এক ব্যক্তির কাছে তাদের কয়েক শতাংশ জমি বিক্রি করেন। কিন্তু তা রেজিস্ট্রি দেওয়া হয়নি। এজন্য ছিদ্দিকের এনআইডি কার্ড নিতে ওই বাসায় যান স্বজনরা। প্রথমে গেট তালাবদ্ধ দেখলেও পরে পচা গন্ধ ভেসে আসায় স্বজনরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে গেটের তালা ভেঙে বাসার ভেতরে ঢুকে খাটের ওপর অর্ধগলিত দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের গলায় কাপড় বাঁধা ছিল। বাসার ভেতরে সব এলোমেলো। একতলা বাসার ওই ছাদের দরজার লক ভাঙা দেখা গেছে।

শাকচর ইউপির ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মেহেদি হাসান ফারুক বলেন, মরদেহগুলো পচে গেছে। ঘরের ভেতর সব এলোমেলো অবস্থায় ছিল। ১৬নং শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, দুজনের মরদেহ আমরা দেখেছি। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনা। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
মাওলানা মাদানী উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও সুজাত আলী অপসারণের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

মাওলানা মাদানী উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও সুজাত আলী অপসারণের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

আরও কাছে নিম্নচাপ, রোববার উপকূলে প্রভাব পড়তে পারে

আরও কাছে নিম্নচাপ, রোববার উপকূলে প্রভাব পড়তে পারে

উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবেন না-ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবেন না-ওবায়দুল কাদের

ইবির আল-হাদীস বিভাগে অভিযোগ প্রতিকার বিষয়ক সভা

ইবির আল-হাদীস বিভাগে অভিযোগ প্রতিকার বিষয়ক সভা

ইবির কারাতে ক্লাবের সভাপতি তানজিনা, সম্পাদক অর্প

ইবির কারাতে ক্লাবের সভাপতি তানজিনা, সম্পাদক অর্প

সুন্দরগঞ্জে কৃষি জমি থেকে মাটি বিক্রি করায় সাবেক সেনাবাহিনীর সার্জেন্টের ৩০ দিনের কারাদণ্ড

সুন্দরগঞ্জে কৃষি জমি থেকে মাটি বিক্রি করায় সাবেক সেনাবাহিনীর সার্জেন্টের ৩০ দিনের কারাদণ্ড

টিয়াঘাটায় গুরুচাঁদ ট্রাষ্টের আয়োজনে সূক্ষ্ম হরিচাঁদ দর্শন ও আদর্শের উপর আলোচনা সভা অনুষ্ঠিত

টিয়াঘাটায় গুরুচাঁদ ট্রাষ্টের আয়োজনে সূক্ষ্ম হরিচাঁদ দর্শন ও আদর্শের উপর আলোচনা সভা অনুষ্ঠিত

২২ মে থেকে ২৮ মে ৬৪ জেলায় ৫০৭ উপজেলায় স্মার্ট ভূমি সেবা উদ্বোধন ও কার্যক্রম চলবে

২২ মে থেকে ২৮ মে ৬৪ জেলায় ৫০৭ উপজেলায় স্মার্ট ভূমি সেবা উদ্বোধন ও কার্যক্রম চলবে

পুতিন আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবেন না: জেলেনস্কি

পুতিন আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবেন না: জেলেনস্কি