বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে – হুইপ পঞ্চানন বিশ্বাস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২০, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে – হুইপ পঞ্চানন বিশ্বাস

ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধারা সে দিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ও পতাকা ধরে রেখেছিলো । বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বীরমুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি আজ তাদের ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করছে ।

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে । সে জন্য বীরমুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ।তিনি গতকাল বৃহষ্পতিবার বেলা ১১ টায় স্হানীয় পরিষদ অডিটোরিয়ামে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মন্যবর অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। তিনি তাঁর বক্তৃতায় বলেন,বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের সূর্য সন্তানরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো বলেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্ট্রীয় ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ – সুবিধা দিয়ে মূল্যায়ন করে যাচ্ছেন।আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান হামিদ,বীরমুক্তিযোদ্ধা খান জাহাঙ্গীর আলী,বীরমুক্তিযোদ্ধা ডাঃ প্রশান্ত কুমার গোলদার,বীরমুক্তিযোদ্ধা প্রাণ কৃষ্ণ মল্লিক, বীরমুক্তিযোদ্ধা সত্যজিৎ জোয়াদ্দার, বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনির,বীরমুক্তিযোদ্ধা গৌর চন্দ্র টিকাদার, বীরমুক্তিযোদ্ধা সুশীল টিকাদার, বীরমুক্তিযোদ্ধা দয়াল বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা বিকাশ কুসুম মন্ডল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক সুমন বিশ্বাস,সাংবাদিক বিশ্বজিৎ মল্লিক,আমেরুল মোমেনীন রানা প্রমূখ ।

এসময় ১০৪ জন জীবিত বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড এবং ৬৩ জন মৃত বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল মরণোত্তর সনদ প্রদান করা হয় ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
যে কারণে হলিউড তারকা ব্যারিমোর বাসায় নগ্ন হয়ে হাঁটেন

যে কারণে হলিউড তারকা ব্যারিমোর বাসায় নগ্ন হয়ে হাঁটেন

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মশালা

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মশালা

খুলনা’র বটিয়াঘাটায় রানার্স গ্ৰুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালিত

খুলনা’র বটিয়াঘাটায় রানার্স গ্ৰুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালিত

প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয়ে ইবিতে দীপাবলী উদযাপন

প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয়ে ইবিতে দীপাবলী উদযাপন

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিতে প্রস্তুত ইবির মুসা

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিতে প্রস্তুত ইবির মুসা

খুলনা বিভাগীয় “তারণ্যের জয়যাত্রা সফল করতে দাকোপ উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা

খুলনা বিভাগীয় “তারণ্যের জয়যাত্রা সফল করতে দাকোপ উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা

সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের রেকর্ড পতন

মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের রেকর্ড পতন

অ্যাপল এর বিরাট পদক্ষেপ, বাচ্চাদের গেম বিভাগ থেকে জুয়া অ্যাপের বিজ্ঞাপন সরাল

অ্যাপল এর বিরাট পদক্ষেপ, বাচ্চাদের গেম বিভাগ থেকে জুয়া অ্যাপের বিজ্ঞাপন সরাল

খুলনার দাকোপের হরিনটানায় সুরেন্দ্রনাথ রায়ের প্রতিষ্ঠিত ঠাকুরানী মন্দিরের প্রতিষ্ঠা পূজা অর্চনা অনুষ্ঠিত

খুলনার দাকোপের হরিনটানায় সুরেন্দ্রনাথ রায়ের প্রতিষ্ঠিত ঠাকুরানী মন্দিরের প্রতিষ্ঠা পূজা অর্চনা অনুষ্ঠিত