সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সিত্রাং আতঙ্কে দেশের চার বন্দরে সতর্ক সংকেত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৪, ২০২২ ৪:৪৮ পূর্বাহ্ণ
সিত্রাং আতঙ্কে দেশের চার বন্দরে সতর্ক সংকেত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার (২২শে অক্টোবর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (১ নং) এ তথ্য জানানো হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে সিত্রাং। থাইল্যান্ডের দেয়া এই নামের অর্থ ‘পাতা’।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০২৫ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪০ কি.মি. দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৭০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০০৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।.

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী

গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী

ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে শিশুবক্তা নিহত 

ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে শিশুবক্তা নিহত 

বিএনপির খুলনা বিভাগীয় গনসমাবেশ সফল করতে দাকোপে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির খুলনা বিভাগীয় গনসমাবেশ সফল করতে দাকোপে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরি সভায় শুভগন্ধাধিবাস শুরু হচ্ছে ৫৬ প্রহর নাম সংকির্তন

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরি সভায় শুভগন্ধাধিবাস শুরু হচ্ছে ৫৬ প্রহর নাম সংকির্তন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় চান ব্যবসায়ী নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় চান ব্যবসায়ী নেতারা

প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হবে : শিক্ষামন্ত্রী

প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হবে : শিক্ষামন্ত্রী

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ

সোনার বাটি-চামচে রাজ্যের মুখেভাত, যা জানালেন পরীমণি

সোনার বাটি-চামচে রাজ্যের মুখেভাত, যা জানালেন পরীমণি

অডিও ফাঁসের ঘটনায় ইবি ভিসির কার্যালয়ে ফের তালা

অডিও ফাঁসের ঘটনায় ইবি ভিসির কার্যালয়ে ফের তালা

সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ