মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আগামী তিনদিন ঝড়-বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১৯, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ
আগামী তিনদিন ঝড়-বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী তিনদিন দেশের সব বিভাগেই কম-বেশি ঝড় ও বৃষ্টি হবে। এতে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার (১৯ মার্চ) এমন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এমন পূর্বাভাস দেন।

দেশের তাপপ্রবাহ কেটে গেছে জানিয়ে তিনি বলেন, বুধবার (২০ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায়; বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া দপ্তর জানায়, বৃহস্পতিবার (২১ মার্চ) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (২২ মার্চ) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ইবির তানজিনার স্বর্ণপদক জয়

ইবির তানজিনার স্বর্ণপদক জয়

বঙ্গবন্ধুর চরণছোয়া খুলনার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে

বঙ্গবন্ধুর চরণছোয়া খুলনার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে

‘নলেজ লেভেল বৃদ্ধি এবং মোটিভেশন ব্যক্তিকে স্বাস্থ্যের প্রতি মনোযোগী করে তোলে’ -ইবি উপাচার্য

‘নলেজ লেভেল বৃদ্ধি এবং মোটিভেশন ব্যক্তিকে স্বাস্থ্যের প্রতি মনোযোগী করে তোলে’ -ইবি উপাচার্য

খুলনার দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

খুলনার দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

খুলনার দাকোপের লাউডোব ডিএন প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

খুলনার দাকোপের লাউডোব ডিএন প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

ঈদের আগে সুখবর পেলেন প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষক

ঈদের আগে সুখবর পেলেন প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষক

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে ইবিতে তিন সংগঠনের মানববন্ধন 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে ইবিতে তিন সংগঠনের মানববন্ধন 

দিঘলিয়ার ইউনিয়নের অনিয়ম দুর্নীতি রোধে শক্তিশালী গণআন্দোলনের আহবান

দিঘলিয়ার ইউনিয়নের অনিয়ম দুর্নীতি রোধে শক্তিশালী গণআন্দোলনের আহবান

গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সিলেটে টিকিট কালোবাজারি করার অভিযোগ

সিলেটে টিকিট কালোবাজারি করার অভিযোগ