শনিবার , ৭ অক্টোবর ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবিতে তারুণ্যের দুই দিনব্যাপী ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৭, ২০২৩ ৩:৪৪ পূর্বাহ্ণ
ইবিতে তারুণ্যের দুই দিনব্যাপী ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্যের আয়োজনে দুইদিন ব্যাপী ‘ট্রেনিং অন লিডারশিপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মাশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরুণদের দক্ষ ও নেতৃত্ব গুনাবলী সম্পন্ন করে গড়ে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪১৯ নং কক্ষে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণটি চলে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মণ্ডল। প্রশিক্ষক হিসেবে ছিলেন কামরুল ইসলাম রিপন ও ফাইয়াজ হাসান। এছাড়াও সংগঠনের সদ্য সাবেক সভাপতি আশিফা ইসরাত জুঁই এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শাহজাহান মণ্ডল বলেন, বাংলাদেশ সংবিধানে উল্লেখিত একটি অংশ হচ্ছে নাগরিকদের ট্রেনিং করানো যেটা তারুণ্য প্রতিবছর করে যাচ্ছে। তারুণ্য’র এই আয়োজন ইতিবাচক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের সভাপতি মারুফ হোসেন বলেন, তারুণ্য স্বেচ্ছাসেবার পাশাপাশি ব্যাক্তি উন্নয়নেও কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, কর্মশালা, ও সেমিনারের আয়োজন করে থাকে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এ লিডারশীপ ট্রেনিং এর আয়োজন। যেখানে তারুণ্যের প্রতিটি সদস্য দক্ষ ও যোগ্য নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হয়ে উঠবে, যারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিবে।

উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠার পর থেকে রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনতামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশীপ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের জনকল্যাণমুলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
দাকোপে স্বাস্থ্য কমপ্লেক্সের সেলিং ফ্যান চুরি হওয়ার অভিযোগ

দাকোপে স্বাস্থ্য কমপ্লেক্সের সেলিং ফ্যান চুরি হওয়ার অভিযোগ

শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পে মিডিয়া প্রতিনিধি ও নারী সদস্যদের নিয়ে মিডিয়া ওয়ার্কশপ

শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পে মিডিয়া প্রতিনিধি ও নারী সদস্যদের নিয়ে মিডিয়া ওয়ার্কশপ

চট্টগ্রাম বন্দরে অক্টোবরেও নিম্নমুখী আমদানি-রপ্তানি

চট্টগ্রাম বন্দরে অক্টোবরেও নিম্নমুখী আমদানি-রপ্তানি

দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে নানা আয়োজন

দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে নানা আয়োজন

বাংলাদেশ জাতীয় সংসদ কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ জাতীয় সংসদ কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নাহিদ-রাসেলের নেতৃত্বে ইবি রোটার‌্যাক্ট ক্লাব

নাহিদ-রাসেলের নেতৃত্বে ইবি রোটার‌্যাক্ট ক্লাব

ধান ক্ষেত থেকে অটো চালকের মরদেহ উদ্ধার

ধান ক্ষেত থেকে অটো চালকের মরদেহ উদ্ধার

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত