শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবিতে বিচারকদের মিলনমেলা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
ইবিতে বিচারকদের মিলনমেলা

ইবি প্রতিনিধি: ‘ইসলামী বিশ্ববিদ্যালয় জাজেস এসোসিয়েশন’র উদ্যোগে বিচারকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্বিবদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

এতে আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম ত্বোহার সভাপতিত্বে সুপ্রিমকোর্টের বিচারপতি কে এম হাফিজুল ইসলাম সহ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রায় ৮০ জন বিচারক উপস্থিত ছিলেন। এ সময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার সহ তিনটি বিভাগের অন্যান্য শিক্ষক ও প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় সকল বিচারক মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের তৃতীয় তলায় আইন বিভাগে ঘোরাঘুরি ও পারস্পরিক আলাপন করেন। পরে বেলা ১১টায় সকল বিচারক মিলনায়তনে প্রবেশ করে।

বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াজেদুর রহমান ও আশরাফুন্নাহার রিতার যৌথ সঞ্চালনায় বেলা ১১টা থেকে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এসময় বিচারক ও বিভাগের শিক্ষকরা আলোচনা করে। বিকেল ৩টা পর্যন্ত তাদের আলোচনা চলে। পরে বিচারকরা বিভাগকে ক্রেষ্ট উপহার দেন। সাড়ে তিনটার দিকে সুপ্রিমকোর্টের বিচারপতি কে এম হাফিজুল ইসলাম বক্তব্য রাখেন। বিকেল ৪ টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়।

অনুষ্ঠানে বিচারকরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, কর্ম জীবনের অভিজ্ঞতা আলোচনা করেন এবং অনুজদের জন্য পরামর্শ মূলক বক্তব্য রাখেন। কে এম হাফিজুল ইসলাম বলেন, ‘আপনার যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে এবং নিজেকে শারীরিক ও আর্থিকভাবে ফিট মনে করেন তাহলে বিচারক বা আইনজীবী পেশায় আসতে পারেন। পর্যাপ্ত আইনের জ্ঞান, আইন প্রয়োগের ক্ষমতা এবং নিজেকে খাপ খাওয়ার মতো গুন গুলো থাকতে হবে যেগুলো নিয়মিত চর্চার মাধ্যমে আর্জিত হয়।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনি যে কোন পেশায় যান না কেন আপনাকে সৎ থাকতে হবে। সততা সর্বোৎকৃষ্ট পন্থা। বিচারক ও আইনি পেশায় আপনাকে সততার পরিচয় থাকতে হবে। সৎ না থাকলে আপনার কাছে কোন ক্লায়েন্টও আসবে না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
জাতীয় পার্টির সঙ্গে মিল নেই কিন্তু মিত্রতা আছে: ওবায়দুল কাদের

জাতীয় পার্টির সঙ্গে মিল নেই কিন্তু মিত্রতা আছে: ওবায়দুল কাদের

লক্ষ্মীপুর শ্বশুরবাড়িতে হারুনের মরদেহ, পারিবারের দাবি হত্যা

লক্ষ্মীপুর শ্বশুরবাড়িতে হারুনের মরদেহ, পারিবারের দাবি হত্যা

ইবির আল-হাদীস বিভাগে অভিযোগ প্রতিকার বিষয়ক সভা

ইবির আল-হাদীস বিভাগে অভিযোগ প্রতিকার বিষয়ক সভা

লক্ষ্মীপুরের জজকোর্টের আইনজীবির হাতে মারধরের শিকার অসহায় পরিবার

লক্ষ্মীপুরের জজকোর্টের আইনজীবির হাতে মারধরের শিকার অসহায় পরিবার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত

জলবায়ু ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গাবুরাতে ফ্রি মেডিকেল ক্যাম্প

জলবায়ু ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গাবুরাতে ফ্রি মেডিকেল ক্যাম্প

আড়ংয়ে ম্যানেজার পদে চাকরি

আড়ংয়ে ম্যানেজার পদে চাকরি

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকারি সামাজিক সংস্হ্যা বিএএসডি ফলজ গাছের চারা বিতরণ

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকারি সামাজিক সংস্হ্যা বিএএসডি ফলজ গাছের চারা বিতরণ

ইবি তরুণ কলাম লেখক ফোরামের সাক্ষরতা অভিযান

ইবি তরুণ কলাম লেখক ফোরামের সাক্ষরতা অভিযান

খুলনা জেলা পর্যায়ে শীর্ষ স্হান দাকোপের স্কুল শিক্ষার্থীদের

খুলনা জেলা পর্যায়ে শীর্ষ স্হান দাকোপের স্কুল শিক্ষার্থীদের