বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইবি প্রতিনিধি: নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) শোকর‌্যালি, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া-মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও সকলে কালো ব্যাজ ধারণ করেন।

পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন চত্বর থেকে শোকর‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে সমবেত হয়। র‍্যালি শেষে স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন প্রমুখ।

এসময় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, সাদা দল, কর্মকর্তা সমিতি, সাধারণ কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইবি প্রেস ক্লাবসহ বিভিন্ন হল, অনুষদ, বিভাগ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ স ম শোয়াইব আহমাদ।

এর আগে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাত ১২টা ০১ মিনিটে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহিদ স্মৃতিসৌধ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বইফেরী বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন ১০ লেখক

বইফেরী বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন ১০ লেখক

নেইমারের পর গ্রুপপর্ব থেকে ছিটকে গেলেন ব্রাজিলের আরেক তারকা

নেইমারের পর গ্রুপপর্ব থেকে ছিটকে গেলেন ব্রাজিলের আরেক তারকা

ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন

ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন

বটিয়াঘাটা উপজেলার খগেন্দ্রনাথ মহিলা কলেজের পুরস্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে হুইপ পঞ্চানন

বটিয়াঘাটা উপজেলার খগেন্দ্রনাথ মহিলা কলেজের পুরস্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে হুইপ পঞ্চানন

দাকোপের বাজুয়ায় মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক মহোৎসব উদযাপিতঃ

দাকোপের বাজুয়ায় মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক মহোৎসব উদযাপিতঃ

আবারও শেষ ওভারের নাটকীয়তা, ১ রানে হারলো পাকিস্তান

আবারও শেষ ওভারের নাটকীয়তা, ১ রানে হারলো পাকিস্তান

মাসব্যাপী সাধারণ মানুষের মাঝে মাশরুর কবিরের ইফতার বিতারণ

মাসব্যাপী সাধারণ মানুষের মাঝে মাশরুর কবিরের ইফতার বিতারণ

শ্যামনগরে আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধানবীজ ও সার বিতরণ করেছে লিডার্স

শ্যামনগরে আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধানবীজ ও সার বিতরণ করেছে লিডার্স

খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

আজ অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস