শুক্রবার , ২৫ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নেইমারের পর গ্রুপপর্ব থেকে ছিটকে গেলেন ব্রাজিলের আরেক তারকা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৫, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ
নেইমারের পর গ্রুপপর্ব থেকে ছিটকে গেলেন ব্রাজিলের আরেক তারকা

অ্যাঙ্কেলের চোটে বিশ্বকাপের গ্রুপপর্বে আর খেলা হচ্ছে না নেইমারের, সেটা বলতে গেলে একপ্রকার নিশ্চিত। এবার ছিটকে গেলেন ব্রাজিলের আরও এক তারকা। ডিফেন্ডার দানিলোও চোটের কারণে খেলতে পারবেন না গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ।

দানিলো সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের গ্রুপপর্বের ম্যাচে প্রথম একাদশেই ছিলেন। কিন্তু ম্যাচের শেষে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। ব্রাজিল দলের পক্ষ থেকে অবশেষে নিশ্চিত করা হয়েছে, নেইমারের মতোই অ্যাঙ্কেলের চোটে পড়েছেন দানিলো।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুলব্যাক দানিলোর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ‌’টিএনটি স্পোর্টস ব্রাজিল’ বলছে, ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না।

দানিলো ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের হয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। দুই তারকার চোট ব্রাজিল শিবিরে তাই বড় দুশ্চিন্তা হয়েই এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনা’র বটিয়াঘাটায় সাচিবুনিয়ায় সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বরো ধানের আবাদ হচ্ছে ।

খুলনা’র বটিয়াঘাটায় সাচিবুনিয়ায় সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বরো ধানের আবাদ হচ্ছে ।

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিতে প্রস্তুত ইবির মুসা

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিতে প্রস্তুত ইবির মুসা

বিএনপির নেতাদের কথায় সরকারের পতন হবে না: কাদের

বিএনপির নেতাদের কথায় সরকারের পতন হবে না: কাদের

সভা-সমাবেশে সহযোগিতা করছে না পুলিশ, অভিযোগ জামায়াতের

সভা-সমাবেশে সহযোগিতা করছে না পুলিশ, অভিযোগ জামায়াতের

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সিলেটে টিকিট কালোবাজারি করার অভিযোগ

সিলেটে টিকিট কালোবাজারি করার অভিযোগ

তদন্ত কমিটির ডাকে সোমবার ক্যাম্পাসে আসবেন অভিযুক্ত দুই ছাত্রী

তদন্ত কমিটির ডাকে সোমবার ক্যাম্পাসে আসবেন অভিযুক্ত দুই ছাত্রী

চাঁপাইনবাবগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো গ্রিস

ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো গ্রিস

‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১২ মার্চ

‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১২ মার্চ