শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবিতে ‘সাংগঠনিক জীবনে কাম্য আচরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ
ইবিতে ‘সাংগঠনিক জীবনে কাম্য আচরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সাংগঠনিক জীবনে কাম্য আচরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনলাইনে এটি অনুষ্ঠিত হয়। সাংগঠনিক উন্নয়নকল্পে সংগঠনটির সদস্যদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ। শাখা সাধারণ সম্পাদক আবু তালহা আকাশের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শাখার কার্যনির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যরা।
এরআগে, শাখা যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত দাস সদস্যদের উদ্দেশ্যে সাংগঠনিক বিভিন্ন আচরণ নিয়ে আলোচনা করেন। পরে অনুষ্ঠানের প্রশিক্ষক আখতার হোসেন আজাদ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এসময় তিনি বলেন, ‘সংগঠনে কাম্য আচরণবিধি, সংগঠন নষ্টের কারণ। মতাদর্শের পার্থক্য থাকলেও একজন সংগঠক হিসেবে বিরোধ ও পদের প্রতি লোভ থাকা যাবেনা। পাশাপাশি স্বপ্নের ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় পড়াশোনা সহ আইটি সেক্টরের প্রতি দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।’
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৭টি শাখার মধ্যে পরপর তিনবারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজছাত্রীর গাল কেটে দিল বখাটে যুবক

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজছাত্রীর গাল কেটে দিল বখাটে যুবক

ইউপি এবং এলজিইডির যোগসাজশে এলজিএসপি টাকা অনিয়মের অভিযোগ

ইউপি এবং এলজিইডির যোগসাজশে এলজিএসপি টাকা অনিয়মের অভিযোগ

নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

ইবির ফটকে ভাঙা স্প্রিড ব্রেকার, দুর্ঘটনায় নিহত ১

ইবির ফটকে ভাঙা স্প্রিড ব্রেকার, দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোনায় নকল বিড়ি ও বিএটি’র আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন 

নেত্রকোনায় নকল বিড়ি ও বিএটি’র আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন 

প্রতিদিন ৫০০ টাকা বিনিয়োগ করে, ৫০০ টাকা আয় করার কতগুলো ব্যবসা আছে.?

প্রতিদিন ৫০০ টাকা বিনিয়োগ করে, ৫০০ টাকা আয় করার কতগুলো ব্যবসা আছে.?

সুন্দরগঞ্জে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুন্দরগঞ্জে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লক্ষ্মীপুর শ্বশুরবাড়িতে হারুনের মরদেহ, পারিবারের দাবি হত্যা

লক্ষ্মীপুর শ্বশুরবাড়িতে হারুনের মরদেহ, পারিবারের দাবি হত্যা

যে ১১ দোয়ায় হেদায়েত দেবেন আল্লাহ

যে ১১ দোয়ায় হেদায়েত দেবেন আল্লাহ

নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ইবি শাখা ছাত্রলীগের আনন্দ মিছিল

নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ইবি শাখা ছাত্রলীগের আনন্দ মিছিল