মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

লক্ষ্মীপুর শ্বশুরবাড়িতে হারুনের মরদেহ, পারিবারের দাবি হত্যা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
লক্ষ্মীপুর শ্বশুরবাড়িতে হারুনের মরদেহ, পারিবারের দাবি হত্যা

সোহেল হোসেন, লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর রায়পুর উপজেলাতে শ্বশুরবাড়ির পাশের বাগান থেকে হারুনুর রশিদ হারুন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী গ্রামের মাইচ্ছাখালি ব্রিজ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হারুন সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকার আবদুল মান্নানের ছেলে। তিনি পেশায় কসাই (মাংস ব্যবসায়ী)।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনের শাশুড়ি খুকি বেগম ও স্ত্রী বৈশাখী বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হারুনের শ্বশুর মনছুর আহমেদ ও ভায়রাভাই জুয়েল ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে।

হারুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা আবদুল মান্নান, মা কহিনুর বেগম, ভাই রিয়াজ হোসেন ও বোন জ্যোৎস্না বেগম। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন।

হারুনের ভাই রিয়াজ হোসেন ও বোন জ্যোৎস্না বেগম বলেন, আমার ভাবি বৈশাখীর বিয়ের আগে প্রেম ছিল। বিয়ের পরেও তিনি প্রেমিকের সঙ্গে কথা বলতেন। এনিয়ে প্রায়ই হারুনের সঙ্গে তার বাগবিতণ্ডা হতো। সোমবার (১৬ জানুয়ারি) রাতে হারুনকে তার ভায়রাভাই জুয়েল শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যায়। রাত ৩ টার দিকে খবর আসে হারুন আত্মহত্যা করেছে। এটি আত্মহত্যা নয়। তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

হারুনের পরিবারের লোকজন জানায়, প্রায় ৫ মাস আগে চরবংশী গ্রামের মনছুর আহমেদের মেয়ে বৈশাখীর সঙ্গে হারুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এর কিছুদিন পরই জানা যায় বৈশাখীর অন্য ছেলের সঙ্গে প্রেম রয়েছে। বৈশাখীও নিয়মিত ওই ছেলের সঙ্গে কথা বলতো। এনিয়ে তাদের মধ্যে ঝামেলা হত। এসব কারণে কয়েকদিন আগে বৈশাখী তাদের বাড়িতে চলে যায়। সোমবার রাতে হারুনকে বৈশাখীর বোনজামাই শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে। পরে ঘটনাটি অন্যদিকে প্রভাবিত করতে বাড়ির পাশের বাগানে মরদেহ ঝুলিয়ে রাখে।

তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় তিনজন বাসিন্দা জানায়, হারুনের বয়সের তুলনায় বৈশাখীর বয়স অনেক কম। প্রাপ্ত বয়স না হলেও তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় তার বয়স ১৫-১৬ বছর ছিল। এতে স্বামীর সঙ্গে তার সামঞ্জস্যতা ছিল না। এনিয়েই মেয়েটি রাগ করে বাবার বাড়িতে চলে আসে।

হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মফিজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের কপালে জখম রয়েছে। শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছে হারুন নিজেই বরই গাছের সঙ্গে আঘাত করে কপালে জখম করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

খাদ্য, চিকিৎসা ও কৃষিকে অগ্রাধিকার দিতেই ইভিএম প্রকল্প স্থগিত : প্রধানমন্ত্রী

খাদ্য, চিকিৎসা ও কৃষিকে অগ্রাধিকার দিতেই ইভিএম প্রকল্প স্থগিত : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বর-কনেসহ আহত ১২

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বর-কনেসহ আহত ১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন

বিএনপি-জামায়াতের গুজব-অপপ্রচার ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের গুজব-অপপ্রচার ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ

গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

ফ্রেন্ডস ইউনাইটেড ও বিজি ইউনাইটেড ফুটবল ক্লাবের (লন্ডন) পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

ফ্রেন্ডস ইউনাইটেড ও বিজি ইউনাইটেড ফুটবল ক্লাবের (লন্ডন) পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

মিডিয়ায় বাহবা পেতে বাইডেনের বিরুদ্ধে মামলা: পররাষ্ট্রমন্ত্রী

মিডিয়ায় বাহবা পেতে বাইডেনের বিরুদ্ধে মামলা: পররাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার