শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবি তরুণ কলাম লেখক ফোরামের সাক্ষরতা অভিযান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৩ ২:৪৫ পূর্বাহ্ণ
ইবি তরুণ কলাম লেখক ফোরামের সাক্ষরতা অভিযান

ইবি প্রতিনিধি:
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ‘সাক্ষরতা অভিযান ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি’ পালন করেছে। শুক্রবার কুষ্টিয়া কোর্ট স্টেশনের পার্শ্ববর্তী এলাকার ছিন্নমূল শিশুদের নিয়ে এ আয়োজন করেন তারা। এর আগে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে সচেতনতামূলক পোস্টারিং করে সংগঠনটি।

‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে বাস্তবায়ন এবং বাঙালি জাতিকে নিরক্ষর মুক্ত করতে জনসচেতনতার জন্য পোস্টারিং কার্যক্রম পালন করেন তারা। এছাড়া সমাজের অবহেলিত এবং স্বাভাবিক শিক্ষা থেকে পিছিয়ে পড়া শিশুদের অক্ষর জ্ঞান প্রদানের জন্য এই উদ্যোগ নেয় ইবি তরুণ কলাম লেখক ফোরাম। একইসাথে আর্থিকভাবে অসচ্ছল শিশুদের শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আবু তালহা আকাশের নেতৃত্বে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে এ কর্মসূচি। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুকান্ত দাস ইবি শাখার সহ-সভাপতি শ্যামলী খাতুন সহ কার্যনির্বাহী পর্ষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিশুদের হাতে কলমে বর্ণমালা এবং সাক্ষর শিখানোর পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে গিয়ে শিক্ষা লাভের জন্য উদ্বুদ্ধ করা হয়।

Artboard-1

সংগঠনটির ইবি শাখার সভাপতি আবু তালহা আকাশ বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা লেখালেখির পাশাপাশি সমাজে অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে আসছে। আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও নিরক্ষরতার অভিশাপ থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে লেখক ফোরাম পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মাণ ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৮ টি শাখার মধ্যে পরপর ৪র্থ বারের ‘বর্ষসেরা ’শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
এমবাপে জাদুতে চ্যাম্পিয়নের মতো খেলেই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

এমবাপে জাদুতে চ্যাম্পিয়নের মতো খেলেই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইট ভাটা উচ্ছেদ

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইট ভাটা উচ্ছেদ

টুইটার কেনায় মাস্কের অংশীদার সৌদি যুবরাজ, কাতার, ডরসি

টুইটার কেনায় মাস্কের অংশীদার সৌদি যুবরাজ, কাতার, ডরসি

লক্ষ্মীপুরে রমজানের আগেই নিম্ম-মধ্য বিত্ত মানুষের দুঃচিন্তার ভাজ দেখা যাচ্ছে

লক্ষ্মীপুরে রমজানের আগেই নিম্ম-মধ্য বিত্ত মানুষের দুঃচিন্তার ভাজ দেখা যাচ্ছে

খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি

খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি

নিষেধাজ্ঞা অমান্য করে ভবনে প্রবেশ, দুই শিক্ষকের বিরুদ্ধে আনসারদের লিখিত অভিযোগ

নিষেধাজ্ঞা অমান্য করে ভবনে প্রবেশ, দুই শিক্ষকের বিরুদ্ধে আনসারদের লিখিত অভিযোগ

সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বারসহ গ্রেফতার-২

সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বারসহ গ্রেফতার-২

শহীদদের স্মরণে ইবি তালাবায়ে আরাবিয়ার ভিন্নধর্মী আয়োজন

শহীদদের স্মরণে ইবি তালাবায়ে আরাবিয়ার ভিন্নধর্মী আয়োজন

ভারতকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ভারতকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

খুলনা’র বটিয়াঘাটায় রেভাঃ বেনেডিক্ট মেমোরিয়াল স্কুলের সাধারণ সভা অনুষ্ঠিত ।

খুলনা’র বটিয়াঘাটায় রেভাঃ বেনেডিক্ট মেমোরিয়াল স্কুলের সাধারণ সভা অনুষ্ঠিত ।