বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ
ইবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ। এসময় রোভার পতাকা উত্তোলন করেন স্কাউট লিডার (আরএসএল) আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সম্পাদক বলেন, ‘তিন দিনের দীক্ষা ক্যাম্পে অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে আমরা বিশ্ব স্কাউটের সাথে নিজেকে সম্পৃক্ত হওয়ার সুযোগ লাভ করি। তাই হাতে কলমে এই তিন দিনের সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী, সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আব্দুর রাজ্জাক ও তারেক রেজা খান, দপ্তর সম্পাদক আবু তালহা আকাশ। কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাসেল, পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলছুম আক্তার, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা শ্যামলী তানজিন অনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবির হোসেন, ক্রিড়া সম্পাদক নিয়ামত উল্লাহ।
তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান ০৭ থেকে ০৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। রোভারদের অংশগ্রহণে হাইকিং, মহা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শন, স্কাউট ওন সহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ কার্যক্রম শেষে অনুষ্ঠানের তৃতীয় দিনে সফলভাবে সকল কার্যক্রম সম্পন্নকারী রোভারদের দীক্ষানুষ্ঠান সমাপ্ত হবে।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে নবাগত ৫০ জন সহচর দীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ব স্কাউট্স-এর সদস্যপদ লাভ করবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
মুক্তি পেতে যাচ্ছেন মামুনুল হক

মুক্তি পেতে যাচ্ছেন মামুনুল হক

ইবিতে ‘গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে ‘গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ

প্রকৃতি থেকে বিদায় নিতে শুরু করেছে শীত

প্রকৃতি থেকে বিদায় নিতে শুরু করেছে শীত

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা মোঃ তারাই খানের ইন্তেকালে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা মোঃ তারাই খানের ইন্তেকালে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

তিস্তায় নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

তিস্তায় নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

খুলনা -১ আসনের সংসদ সদস্যকে গণসংবর্ধনা দাকোপে নব জাগ্রত যুব সংঘের বার্ষিক সম্লেলন অনুষ্ঠিত

খুলনা -১ আসনের সংসদ সদস্যকে গণসংবর্ধনা দাকোপে নব জাগ্রত যুব সংঘের বার্ষিক সম্লেলন অনুষ্ঠিত

ভিক্ষুকদের ছদকা জারিয়ার টাকা এখন কৌশলে চলে যাচ্ছে বিত্তবানদের পকেটে

ভিক্ষুকদের ছদকা জারিয়ার টাকা এখন কৌশলে চলে যাচ্ছে বিত্তবানদের পকেটে

মোরেলগঞ্জে পানিবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোরেলগঞ্জে পানিবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চালনা চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা সম্নাননা দেওয়া হয়েছে

চালনা চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা সম্নাননা দেওয়া হয়েছে