রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

এক সিটে বসাকে কেন্দ্র করে বন্ধুকে মারলেন ইবি ছাত্রলীগকর্মী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৭, ২০২২ ৩:৩৭ পূর্বাহ্ণ
এক সিটে বসাকে কেন্দ্র করে বন্ধুকে মারলেন ইবি ছাত্রলীগকর্মী

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ক্লাসের বেঞ্চে বসাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিবলী আলীকে মারধরের অভিযোগ উঠেছে তার বন্ধু আসিফ আহমেদ শিমুল ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম রিয়নের বিরুদ্ধে।  শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ সংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। অভিযুক্তরা শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের কর্মী।

এ ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘শিমুলের মদদে রিয়নসহ ৫/৭ জন কোন কারণ ছাড়াই অতর্কিতভাবে আমাকে মারতে থাকেন। এ সময় আমার বন্ধুরা আমাকে উদ্ধার করে ও হাসপাতালে নিয়ে যায়। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।’

ভুক্তভোগী শিবলী বলেন, ‘আমি ক্লাসে বেঞ্চে বসে ছিলাম। এমতাবস্থায় শিমুল আমাকে উঠতে বলে। আমি উঠতে রাজি না হলে আমাকে দেখে নেওয়ার হুমকী দেয়। পরবর্তীতে তারা আমাকে মারধর করে।’

এ বিষয়ে অভিযুক্ত শিমুল বলেন, ‘এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। এর সাথে আমার কোন সম্পর্ক নেই।’

রিয়ন বলেন, ‘আমি ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে দিয়ে হেটে যাচ্ছিলাম। তখন শিমুল ভাই ও শিবলী ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা দেখে তাদের থামাতে যায়। এসময় শিবলী আমার ঘাড়ে আঘাত করায় অনিচ্ছাকৃত ভাবে ২/৩ টা মেরেছি। দলবেধে মারার ঘটনা সম্পূর্ণ মিথ্যা।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি অভিযোগপত্র পেয়ছি। ঘটনা পর্যবেক্ষণের জন্য সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন ও প্রফেসর ড. মুর্শিদ আলমকে সদস্য করে  দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে আমরা পদক্ষেপ নিবো।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে বড় অঘটন সৌদি আরবের

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে বড় অঘটন সৌদি আরবের

Featured AI Job Staff SWE – Agentic AI/ML

Featured AI Job Staff SWE – Agentic AI/ML

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও সাতজন প্রতিমন্ত্রী

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও সাতজন প্রতিমন্ত্রী

বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে – হুইপ পঞ্চানন বিশ্বাস

বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে – হুইপ পঞ্চানন বিশ্বাস

‘গ্রেফতার’ হওয়া প্রসঙ্গে যা বললেন অমিতাভ!

‘গ্রেফতার’ হওয়া প্রসঙ্গে যা বললেন অমিতাভ!

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকারি সামাজিক সংস্হ্যা বিএএসডি ফলজ গাছের চারা বিতরণ

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকারি সামাজিক সংস্হ্যা বিএএসডি ফলজ গাছের চারা বিতরণ

তীব্র গরমে প্রাথমিকে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা

তীব্র গরমে প্রাথমিকে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির ১ দফা ঘোষণা ফখরুলের

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির ১ দফা ঘোষণা ফখরুলের

যেভাবে নরমাল ডেলিভারির প্রস্তুতি নিয়েছেন আলিয়া

যেভাবে নরমাল ডেলিভারির প্রস্তুতি নিয়েছেন আলিয়া