রবিবার , ৬ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

যেভাবে নরমাল ডেলিভারির প্রস্তুতি নিয়েছেন আলিয়া

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৬, ২০২২ ১২:৫৫ পূর্বাহ্ণ
যেভাবে নরমাল ডেলিভারির প্রস্তুতি নিয়েছেন আলিয়া

চলতি বছরের ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট। জুনে এই তারকা দম্পতি জানান, তাঁদের সংসারে নতুন অতিথি আসছে। এর পর থেকেই ভক্তদের অপেক্ষা, কবে মা হচ্ছেন আলিয়া। অবশেষে এল সুসংবাদ।

রোববার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মা হয়েছেন অভিনেত্রী। আলিয়া-রণবীরের সংসার আলো করে এসেছে কন্যাসন্তান। ইদানীং অনেক বলিউড তারকা মা হওয়ার জন্য সারোগেসি পদ্ধতি বেছে নিলেও আলিয়া সে পথে হাঁটেননি।

এমনকি তিনি অস্ত্রোপচারের পক্ষপাতীও ছিলেন না। জানা গেছে, নরমাল ডেলিভারির মাধ্যমে মা হয়েছেন তিনি। নরমাল ডেলিভারি যাতে হয়, সে জন্য কয়েক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদান এড়ানোর জন্য অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিশেষ ধরনের ব্যায়াম করছিলেন আলিয়া।

অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, মা হতে যাচ্ছেন জানার পর থেকেই নিজের আলাদা যত্ন নেওয়া শুরু করেন অভিনেত্রী। তখন থেকে চাইছিলেন তাঁর যেন নরমাল ডেলিভারি হয়। এ জন্য ভোরবেলা নিয়মিত যোগব্যায়াম করতেন।

এ ছাড়া আলিয়ার শাশুড়ি নীতু কাপুর তাঁর খাবারের দিকে বিশেষভাবে খেয়াল রেখেছেন। জানা গেছে, পুত্রবধূর জন্য তিনি স্বাস্থ্যকর লাড্ডু তৈরি করেছিলেন। এ ছাড়া পুত্রবধূর নরমাল ডেলিভারি যাতে হয়, সে জন্য নানাভাবে পরামর্শ দিয়েছেন

আলিয়ার মা হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলিয়ার বাবা মহেশ ভাট। আলিয়ার মেয়ে হওয়ার ঘটনাকে তিনি ‘নতুন সূর্যোদয়’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় আলিয়া বলেছেন, ‘আমাদের জীবনের সেরা ঘটনা…আমাদের মেয়ে ভূমিষ্ঠ হয়েছে…কী মিষ্টি মেয়ে হয়েছে… মা ও বাবা হিসেবে আমাদের খুশি উপচে পড়ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ইবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ইবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

কবিতা: তনয়া, লেখক: রাকিব খান

কবিতা: তনয়া, লেখক: রাকিব খান

নাহিদ-রাসেলের নেতৃত্বে ইবি রোটার‌্যাক্ট ক্লাব

নাহিদ-রাসেলের নেতৃত্বে ইবি রোটার‌্যাক্ট ক্লাব

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে: তথ্যমন্ত্রী

দাকোপের বাজুয়া খুটাখালী আর্য্যহরিসভার প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রয়ত প্রফুল্ল কুমার শীলের স্বরন সভা

দাকোপের বাজুয়া খুটাখালী আর্য্যহরিসভার প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রয়ত প্রফুল্ল কুমার শীলের স্বরন সভা

শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত

খুলনার বটিয়াঘাটার তেঁতুলতলা সঃ প্রাঃ বিদ্যালয় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

খুলনার বটিয়াঘাটার তেঁতুলতলা সঃ প্রাঃ বিদ্যালয় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

এ্যাম্বুলেন্স নিয়ে অপহরণ চেষ্টা, গ্রেফতার ৬

এ্যাম্বুলেন্স নিয়ে অপহরণ চেষ্টা, গ্রেফতার ৬

আড়ংয়ে ম্যানেজার পদে চাকরি

আড়ংয়ে ম্যানেজার পদে চাকরি