রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

খাওয়ার টেবিলেই চীনের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান: শেখ হাসিনা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৭, ২০২২ ৩:২১ পূর্বাহ্ণ
খাওয়ার টেবিলেই চীনের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান: শেখ হাসিনা

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সঙ্গে অবকাঠামো ও আর্থিকভাবে যুক্ত রয়েছে চীন। তবে শুরুতে এই টানেল অর্থায়নে রাজি ছিল না তারা। এমনকি প্রধানমন্ত্রীর চীন সফরে কূটনৈতিকভাবে প্রচেষ্টার পরও রাজি হয়নি তারা।

চীনের কাছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল নির্মাণের ঋণ প্রস্তাবের সেই গল্প জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, প্রস্তাবটা তারা প্রথম দিকে গ্রহণ করতে চায়নি। একটু সমস্যা ছিল। চীন সফরে গিয়ে আমি খাবার টেবিলে খেতে খেতে চীনের প্রধানমন্ত্রীকে আবারও এই প্রস্তাবটা দেই। তিনি খাওয়ার টেবিলেই রাজি হয়ে যান। আমাদের টিমের সদস্যরা খাবার না খেয়েই বের হয়ে গিয়ে (প্রস্তাব) রেডি করে। পরে এটির চুক্তি স্বাক্ষর হয়। আমি তাদের কাছেও কৃতজ্ঞ।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু সচিব মঞ্জুর হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

শেখ হাসিনা বলেন, ওই সময় মন্ত্রিপরিষদ সচিবসহ ওই সময় সেতু বিভাগে কর্মরত কেউ খাবার শেষ করেনি। খাবার বাদ দিয়ে তারা উঠে চলে যান। আর চীনের কর্তৃপক্ষও চলে যায়। তারা সমস্ত পেপার রেডি করে। আমি অপেক্ষা করি। রাত ১২টার দিকেই আমার উপস্থিতিতে এ চুক্তি সই করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি পেল ভারত

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি পেল ভারত

দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, এই সরকার লুটপাটের প্রশ্রয় দেওয়ার সরকার- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, এই সরকার লুটপাটের প্রশ্রয় দেওয়ার সরকার- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আরাফাতের জয়

ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আরাফাতের জয়

মা-বাবার কবরের পাশে শায়িত হলেন নুরুল আমিন

মা-বাবার কবরের পাশে শায়িত হলেন নুরুল আমিন

বিএনপি-জামায়াতের গুজব-অপপ্রচার ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের গুজব-অপপ্রচার ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ

নিখোঁজের ৩দিন পর পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজের ৩দিন পর পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

ইবিতে রাতভর র‌্যাগিং, ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ

ইবিতে রাতভর র‌্যাগিং, ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ

ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

একদিনে ভর্তি ৯১৮ রোগী, মৃত্যু ৬

একদিনে ভর্তি ৯১৮ রোগী, মৃত্যু ৬

ইবিতে অভয়ারণ্যের পরিবেশের যত্ন ও পোস্টার মেকিং প্রতিযোগিতা

ইবিতে অভয়ারণ্যের পরিবেশের যত্ন ও পোস্টার মেকিং প্রতিযোগিতা