শনিবার , ২৯ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

খুলনার দাকোপে মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৯, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ
খুলনার দাকোপে মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

স্বপন কুমার রাঢ খুলনা ব্যুরো প্রধান: দাকোপে ২দিন ব্যাপি দিপাবলী উৎসব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতায় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষে শনিবার (২৯ অক্টোবর ) বাজাুয়ার চড়া নদীতে বিকাল ৩ চায় অনুষ্ঠানের দ্বিতীয় দিন মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী নির্বাহী সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার।

সব্যসাচী ক্লাব, বাজুয়া ও অগ্রগামী যুব সংঘ, খুটাখালী এবং নতুন বাজারের আয়োজনে দিপাবলী উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়ের সভাপতিত্বে এবং লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজের, পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জল দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য সরোজিত রায়, কৈলাশগঞ্জা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির মন্ডল,বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব রায়, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির প্রমুখ।

মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম স্থান স্বপ্ন তরী, দ্বিতীয় রত্না তরী ও জয়মাকলি তৃতীয় স্থান অর্জন করেন। সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার শেখ রাসেল স্কায়র নির্মানের জন্য নিজ তহবিল থেকে ১ লক্ষ টাকা অনুদান দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর