শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গেটের বাইরে দীর্ঘ সারি, আসন ফাঁকা নিয়েই যাচ্ছে ট্রেন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ
গেটের বাইরে দীর্ঘ সারি, আসন ফাঁকা নিয়েই যাচ্ছে ট্রেন

সর্বসাধারণের জন্য খুলে দেওয়া মেট্রোরেল চলছে দ্বিতীয় দিনের মতো। এদিনও স্টেশনে ঢুকতে যাত্রীদের দীর্ঘ সারি থাকলেও ট্রেন আসা-যাওয়া করছে আসন ফাঁকা রেখেই। তবে পুরোদমে চালু হলে এই সমস্যা থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ছুটির দিনের সকালেই মেট্রোরেলের এক নম্বর স্টেশন উত্তরার দিয়াবাড়ী স্টেশনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। এ স্টেশনের মূল ফটক থেকে একসঙ্গে সবাইকে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। এছাড়া টিকিট কেনার পর প্ল্যাটফর্ম ও ট্রেনের প্রবেশের বিষয়টি বুঝতেও সময় লাগছে যাত্রীদের। এখানে সবকিছুই (নিয়ম) নতুন হওয়ায় সাধারণ মানুষের বুঝতে সময় লাগছে। স্কাউট সদস্য ও নিরপত্তা কর্মীদেরও সাধারণ মানুষকে বিষয়টি বুঝিয়ে দিতে বেগ পেতে হচ্ছে।

মেট্রোরেলের জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন জানান, এখন আমরা সীমিত পরিসরে চালু করেছি। এরপরও এখন দর্শনার্থী অনেক বেশি। সবাই একসঙ্গে প্ল্যাটফর্মে ঢুকলে সমস্যার সৃষ্টি হবে। প্রথম প্রথম মানুষের একটু ভিড়তো থাকবেই। নতুন এ গণপরিবহনে অভ্যস্ত হতে একটু সময় লাগবে।

তিনি বলেন, আমাদের সময় নির্ধারণ করা আছে। এর মধ্যে মানুষ থাকুক বা না থাকুক- মেট্রোরেল ঘুরতেই থাকবে। এক্ষেত্রে কোনো ট্রিপে বেশি মানুষ হবে, কোনোটায় কম। এখান প্রতিটি ট্রেন সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে ২৫ বার রাউন্ড দেবে। বর্তমানে প্রতিটি স্টেশনে এক মিনিট বা তার চেয়ে একটু বেশি সময় ট্রেন অপেক্ষা করছে। তবে ধীরে ধীরে এই সময় কমিয়ে আনা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বুড়িগোয়ালিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন

বুড়িগোয়ালিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন

গাইবান্ধা সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

গাইবান্ধা সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ইবিতে মেডিটেশন ও মানসিক স্বাস্থ্যের যত্ন বিষয়ক কর্মশালা

ইবিতে মেডিটেশন ও মানসিক স্বাস্থ্যের যত্ন বিষয়ক কর্মশালা

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

বটিয়াঘাটায় স্বল্পমুল্যে ছানী ও ডায়াবেটিক রোগী বাছাই ক্যাম্প

বটিয়াঘাটায় স্বল্পমুল্যে ছানী ও ডায়াবেটিক রোগী বাছাই ক্যাম্প

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বর-কনেসহ আহত ১২

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বর-কনেসহ আহত ১২

নবনির্বাচিত সরকারকে উপকূল রক্ষায় উদ্যোগ গ্রহণের আহ্বান

নবনির্বাচিত সরকারকে উপকূল রক্ষায় উদ্যোগ গ্রহণের আহ্বান

ঠাকুরগাঁওয়ে প্রচেষ্টা ব্লাড ব্যাংক (PBB) শাখার মাসিক কর্মসূচি বাস্তবায়ন

ঠাকুরগাঁওয়ে প্রচেষ্টা ব্লাড ব্যাংক (PBB) শাখার মাসিক কর্মসূচি বাস্তবায়ন

কিংবদন্তী সাংবাদিক মরহুম আলহাজ্ব লিয়াকত আলীর ৭ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

কিংবদন্তী সাংবাদিক মরহুম আলহাজ্ব লিয়াকত আলীর ৭ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

ইবিতে ছাত্রী নির্যাতন: তদন্তের স্বার্থে উম্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ

ইবিতে ছাত্রী নির্যাতন: তদন্তের স্বার্থে উম্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ