রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবিতে ছাত্রী নির্যাতন: তদন্তের স্বার্থে উম্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১২:৩৪ পূর্বাহ্ণ
ইবিতে ছাত্রী নির্যাতন: তদন্তের স্বার্থে উম্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্তের স্বার্থে উম্মুক্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার রাশিদুজ্জামান টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফুলপরি খাতুন ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরী অন্তরারনিকট থেকে প্রাপ্ত দু’টি অভিযোগ পত্র বিবেচনায় এনে এবং গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ব শেখ হাসিনা হলে আনুমানিক রাত ১১ টা থেকে রাত ৩.৩০ মিনিট পর্যন্ত উদ্ভুত পরিস্থিতি বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত বিষয়ে কারোর নিকট কোনো তথ্য প্রমাণাদি থাকলে তা লিখিত আকারে/সশরীরে আইন বিভাগের সভাপতি ও আহবায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের অফিসে আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টার মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এর আগে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির ডাকে ফুলপরি ক্যাম্পাসে আসেন। তদন্তের কাজ শেষে বিকাল সাড়ে ৫টায় ক্যাম্পাসের গাড়িতে করে তাকে ক্যাম্পাস থেকে তাকে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী ফুলপরি বলেন, ‘আমি এখন নিরাপদ আছি। তদন্ত কমিটি আনার কাছে সবকিছু শুনেছে। আজকে আমি বাসায় যাচ্ছি। প্রয়োজনে আবার আসব। আমি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চাই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
হোয়াটসঅ্যাপে নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে

হোয়াটসঅ্যাপে নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে

ইবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ইবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ইসলামী বিশ্ববিদ্যালয়:  দখল করা শ্রেণিকক্ষ স্থায়ীভাবে বরাদ্দের দাবি, সংকট নিরসনের আশ্বাস উপাচার্যের

ইসলামী বিশ্ববিদ্যালয়: দখল করা শ্রেণিকক্ষ স্থায়ীভাবে বরাদ্দের দাবি, সংকট নিরসনের আশ্বাস উপাচার্যের

ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা শুরু

ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা শুরু

খুলনার দাকোপের তিলডাঙ্গায় ঐতিহাসিক ২২৯তম শ্নশান কালীপুজা অনুষ্ঠিত

খুলনার দাকোপের তিলডাঙ্গায় ঐতিহাসিক ২২৯তম শ্নশান কালীপুজা অনুষ্ঠিত

খুলনা’র বটিয়াঘাটায় রেভাঃ বেনেডিক্ট মেমোরিয়াল স্কুলের সাধারণ সভা অনুষ্ঠিত ।

খুলনা’র বটিয়াঘাটায় রেভাঃ বেনেডিক্ট মেমোরিয়াল স্কুলের সাধারণ সভা অনুষ্ঠিত ।

বিশ্ব ফার্সামিস্ট দিবস উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

বিশ্ব ফার্সামিস্ট দিবস উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে চুরির টার্গেট ছিল তাদের

দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে চুরির টার্গেট ছিল তাদের

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে এসএসসি পাসে চাকরির সুযোগ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে এসএসসি পাসে চাকরির সুযোগ

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের শুভ উদ্বোধন