শুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঘন ঘন আগুন লাগা নাশকতা কি না, প্রশ্ন ফায়ার সার্ভিসের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৩ ১:৫৪ পূর্বাহ্ণ
ঘন ঘন আগুন লাগা নাশকতা কি না, প্রশ্ন ফায়ার সার্ভিসের

সম্প্রতি রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারসহ বেশ কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক এ ধরনের অগিকাণ্ড কোনো নাশকতা কি না, এমন প্রশ্ন তুলেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জরুরি সেবামূলক এই প্রতিষ্ঠানটি বলছে, ঘন ঘন অগ্নিকাণ্ডের বিষয়টি কোনো নাশকতা কি না, তা খতিয়ে দেখবে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর নবাবপুর সুরিটোলায় গোডাউনে লাগা ভয়াবহ আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আমরা অগ্নিকাণ্ডের শিকার হচ্ছি। ঘন ঘন অগ্নিকাণ্ডের বিষয়টি কোনো নাশকতা কি না, তদন্ত সংস্থা তা খতিয়ে দেখবে।

এদিন রাত ১০টা ৮ মিনিটের দিকে সুরিটোলার আইয়ুব ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ১১টা ৪৫ মিনিটে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বরাবরের মতো আজও আগুন নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হয়েছে। উৎসুক জনতার ভিড় এবারও আমাদের ভুগিয়েছে। যদিও এক ঘণ্টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছি। সব সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সবার সহযোগিতা করা উচিত।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখানকার কর্মচারীরা যে মেসে থাকতেন সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাইনি। আগুনে ২০টির মতো গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
স্বর্ণ চোরাকারবারী মাফিয়া নারী পাচারকারী চট্টগ্রামের বরুণ আচার্য রাজধানীর উত্তরায় ঘুরে বেড়াচ্ছে…

স্বর্ণ চোরাকারবারী মাফিয়া নারী পাচারকারী চট্টগ্রামের বরুণ আচার্য রাজধানীর উত্তরায় ঘুরে বেড়াচ্ছে…

আলুর দামে আগুন, আমদানিতে সমাধান খুঁজছে সরকার

আলুর দামে আগুন, আমদানিতে সমাধান খুঁজছে সরকার

নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ ২ আসন উপ নির্বাচনে নৌকার প্রার্থী মুঃ জিয়াউর রহমানের আড্ডা বাজারে গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জ ২ আসন উপ নির্বাচনে নৌকার প্রার্থী মুঃ জিয়াউর রহমানের আড্ডা বাজারে গণসংযোগ

ইবিতে ‘সাংগঠনিক জীবনে কাম্য আচরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

ইবিতে ‘সাংগঠনিক জীবনে কাম্য আচরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

গাইবান্ধা সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাইবান্ধা সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দাকোপ উপজেলার বানিশান্তায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

দাকোপ উপজেলার বানিশান্তায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় সংসদ কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ জাতীয় সংসদ কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল পরিষ্কার করলো ইবি ছাত্রলীগ

মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল পরিষ্কার করলো ইবি ছাত্রলীগ

গুলশানে ৩১ ডিসেম্বর রাতে রাস্তাঘাট নিয়ন্ত্রণে যেসব ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

গুলশানে ৩১ ডিসেম্বর রাতে রাস্তাঘাট নিয়ন্ত্রণে যেসব ব্যবস্থা নিচ্ছে ডিএমপি